১০:২০ এম
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সেলিম মিয়া হত্যা মামলার ৮ আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাতে র্যাব-৯ (সুনামগঞ্জ) ও র্যাব-১৩ (নীলফামারী) এর একটি যৌথ টিম পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িকান্দি গ্রামের কাজল মিয়া (৪০), ফুল মিয়া (৩০), দুলাল মিয়া (৩৮), হিরন মিয়া (৪৪), রাজিক মিয়া (৩৯), আতিক মিয়া (৩৪), আশিক মিয়া (৩৭) এবং রাজু মিয়া (২৪)।
আরও পড়ুন: সফটওয়্যার ও সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে রাবিপ্রবি-জাইকা বৈঠক
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, জগন্নাথপুর থানার উত্তর গড়গড়িয়া গ্রামে সেলিম মিয়া হত্যা মামলার পলাতক আসামিদের পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, গত ১০ জুলাই জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িয়া গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে পূর্ব বিরোধের কারণে হামলা ও সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া নিহত হন। এই ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে ২০ লাখ টাকার অনুদান দিলেন এমপি জাহাঙ্গীর আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন