ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে শেষ হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব


শেরপুরে শেষ হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং শত বছরের ঐতিহ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব তিন দিনব্যাপী ওয়ানগালা শেষ হয়েছে।

উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে রোববার (২২ নভেম্বর) বিকেলে। মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশ, ওএমআই।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভায় সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু। অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন: বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের

তিন দিনের আয়োজনে গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ব্যান্ড সংগীত ও পুরস্কার বিতরণী অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও মান্দি ভাষায় বাণী পাঠ, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা, নকগাথা এবং নতুন ফসল কর্তনের প্রার্থনাসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়।

উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও বিভিন্ন সামগ্রীর অস্থায়ী মেলা বসে। এতে স্থানীয় গারো সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবস্থল মুখর হয়ে ওঠে।

গারো সম্প্রদায়ের কাছে ওয়ানগালা শুধুমাত্র আনন্দ-উৎসব নয়; এটি তাদের জাতিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন ফসল ঘরে তোলার পর শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং পরিবারের ও সমাজের মঙ্গল কামনায় এই উৎসব উদ্‌যাপন করা হয়।

আরও পড়ুন: কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক

হবিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২৬ : শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান-এসআরবি।

আজ রোববার বেলা ৩টায় গণমাধ্যমে পাঠানো এসআরবি-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসআরবি জানায়, আজ ভোর রাতে এসআরবির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শায়স্তাগঞ্জ উপজেলার খাদ্য গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন- চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার শফিক মিয়ার ছেলে আনারুল মিয়া (২৬), একই এলাকার আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ (৩৫), সদর উপজেলার ইয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শরীফ উদ্দিন (২১) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মোনাফের ছেলে মনু মিয়া (৪৯)।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়া খেলার অ্যাপস জব্দ করা হয়েছে। আটকদের শায়স্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় ও সদস্যসংখ্যার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় ও সদস্যসংখ্যার ঘোষণা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ রাজস্ব আয়ের একটি নতুন রেকর্ড গড়েছে, যা ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) হয়েছে। একই সময়ে, জার্মান জায়ান্টরা সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে একটি নতুন মাইলফলক অর্জন করেছে।

শনিবার মিউনিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়। গত মৌসুমে বায়ার্নের আয় আগের মৌসুমের তুলনায় প্রায় এক কোটি ইউরো বৃদ্ধি পেয়েছে।

তবে, কর দেওয়ার আগে মুনাফা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৩ লাখ ইউরো। আগের মৌসুমে এই পরিমাণ ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।

বিশ্বজুড়ে যেকোনো ক্রীড়া সংগঠনের মধ্যে সর্বাধিক সদস্যসংখ্যার রেকর্ড গড়ার মাধ্যমে বায়ার্ন প্রথমবারের মতো পাঁচ লাখ সদস্যের সংখ্যা অতিক্রম করেছে। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।

গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে সদস্য সংখ্যা ছিল আড়াই লাখ, যা বর্তমানে বেড়ে পাঁচ লাখে পৌঁছেছে।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ উভয় শিরোপা জিতেছে। সব প্রতিযোগিতায় তারা ৫৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে পরাজিত হয়েছে।

ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছিল জার্মান জায়ান্টরা। সেখানে তারা দুই লেগের খেলায় ৬-৫ ব্যবধানে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর মাধ্যমে পুরুষ দলের সাফল্য পুনরাবৃত্তি করেছে। তবে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে তাদের বিদায় নিতে হয়েছে।

ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন মন্তব্য করেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’

৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের ৭০ শতাংশ মালিকানা ক্লাবের সদস্যদের হাতে রয়েছে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়; বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।

বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চারটি প্রতিষ্ঠান- অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর সবগুলোরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিরলেন সালমা, সঙ্গী পিয়াল হাসান নতুন দ্বৈত গানে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ফিরলেন সালমা, সঙ্গী পিয়াল হাসান নতুন দ্বৈত গানে

সংগীতাঙ্গনের দুই প্রজন্মের দুই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও মৌসুমী আক্তার সালমা প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘রূপকুমারী’ শিরোনামের নতুন একটি দ্বৈত গানে। সম্প্রতি পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটির মিউজিক ভিডিও।

ফোক ও আধুনিক রোমান্টিক আবহে নির্মিত এই গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। এতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। জমকালো দৃশ্যায়ন ও বর্ণিল উপস্থাপনায় ভিডিওটি সাজানো হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান।

পিতা হারানোর শোক কাটিয়ে নতুন করে কাজে ফিরেছেন সালমা এই গানের মাধ্যমে। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সালমা জানান, "অত্যন্ত ভালোবাসা ও যত্ন নিয়ে কাজটি করা হয়েছে এবং এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী।"

গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, "সালমা এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন শিল্পী। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করার অভিজ্ঞতা দারুণ।" ফোক ও আধুনিকতার মিশেলে তৈরি ‘রূপকুমারী’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।

প্রকাশের পর গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে ‘রূপকুমারী’ ইতোমধ্যে আলোচনায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবেন ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবেন ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ-বিদেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের শুধু আর্থিক রেমিট্যান্স নয়, বরং মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। এজন্য দেশে ফিরে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।

রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময় : ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিরা।

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি।" তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। তিনি আরও বলেন, "আল্লাহ আমাদের সুযোগ দিলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করব।"

জামায়াত আমির প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, "জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা কখনো ভুলে যাওয়ার নয়।" তিনি উল্লেখ করেন, দেশের গণমাধ্যম যখন নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, "বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন।" এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন।

ডা. শফিকুর রহমান জানান, "এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার।" তিনি প্রবাসীদের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় দুর্ব্যবহারের অভিযোগ তুলে বলেন, "প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে ফিরলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।" তিনি আরও বলেন, "যাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।"

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, "তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অতীতেও তারা সোচ্চার ছিলেন।" তিনি সতর্ক করে দেন, "আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে।"

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, "জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছেন।" তিনি আহত যোদ্ধাদের কাছে জানতে চান, "জাতির প্রয়োজনে তারা আবারও লড়াই করতে পারবেন কি না।" জবাবে একজন বলেছেন, "একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করব।"

তিনি বলেন, "যারা চোখ হারিয়েছেন, তারাও অন্যের হাত ধরে দেশের প্রয়োজনে এগিয়ে আসার প্রত্যয় জানিয়েছেন।" তিনি এক মায়ের উদাহরণ দেন, যিনি ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তিনি বলেছিলেন, "বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই আন্দোলনে এসেছেন।"

জুলাই অভ্যুত্থানের লক্ষ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, "বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা।" তিনি বলেন, "আন্দোলনের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’।" তিনি উল্লেখ করেন, "এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না।"

তিনি বলেন, "১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক।" তিনি বলেন, "শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।"

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে।" তিনি বলেন, "জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা সংসদেও কথা বলেছেন।" তিনি সতর্ক করে বলেন, "জনগণের রায় উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না।"

তিনি বলেন, "জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।" তিনি বলেন, "কোনো চাপ বা প্রলোভনে তারা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না।"

তরুণ প্রজন্মের নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "তারা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান।" তিনি বলেন, "বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর আমরা বসব প্যাসেঞ্জার সিটে।" তিনি জানান, "জামায়াতের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে।"

তিনি বলেন, "তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা বিশ্বাস করেন।" তিনি নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকার কথাও তুলে ধরেন।

সরকার ও বিরোধী দলের সম্পর্ক নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন হলে তারা সমর্থন দেবেন।" তিনি বলেন, "আর ভুল হলে প্রতিবাদ করবেন।" তিনি বলেন, "বিরোধী দলের দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।"

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।" তিনি বলেন, "দেশের সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

তিনি আরও বলেন, "কোনো দল বা ব্যক্তি তাদের শত্রু নয়।" তিনি বলেন, "কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাদের প্রতিপক্ষ।" তিনি বলেন, "তারা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান।"

তিনি বলেন, "বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।"

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল।

এছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%