১০:০৮ এম
জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপজুড়ে তাপপ্রবাহ, খরা ও দাবানলের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার পটভূমিতে, পশ্চিম ইউরোপে এ বছরের জুন ও জুলাই মাস ইতিহাসের সবচেয়ে উষ্ণতম সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এই তথ্য জানিয়ে দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, ইইউ'র কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সোমবার জানায় যে, পশ্চিম ইউরোপে জুন ও জুলাই মাসের গড় তাপমাত্রা এ অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এ সংস্থা আরও দাবি করে যে, গত জুলাইয়ে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রাও জুলাই মাসের হিসেব অনুসারে সর্বকালের সর্বোচ্চ হিসেবে অভিহিত করা হয়েছে। ওই মাসে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন