প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ায় পুলিশ একটি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঘোনারপাড়া এলাকার আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া দুজন হলেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।
ওসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় ফয়সাল ও রুবেলের কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী উল্লেখ করেছেন, গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এছাড়া তাদের দুজনের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে নতুন করে মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন