প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী ও শিশুর প্রতি সহিংসতারোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে রংপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
সেমিনারে বক্তব্য রেখেছেন সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম এবং অন্যান্যবৃন্দ।
বাল্যবিয়ে প্রতিরোধে সেমিনারে সামাজিক সচেতনতা ও পরিবারিক সচেতনতা বৃদ্ধি, কিশোরীদের ক্ষমতায়ন, বাল্য বিয়ে নিরোধ আইনের কঠোর প্রয়োগ এবং জাতীয় হেল্প লাইন নম্বর ট্রিপল থ্রি (৩৩৩) সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রশাসন, শিক্ষাবিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন