০৩:৫৪ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানাচ্ছে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৯ জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন