ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে : মির্জা ফখরুল


গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের হীন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

দেশের রাজনীতিকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র চলছে।একই সঙ্গে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি গণতন্ত্রে বিশ্বাস করে না।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব মন্তব্য করেন। রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলমকে স্মরণে এই সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: হারুনুর রশীদ আজাদ: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে

মির্জা ফখরুল বলেন, ‘আগে রাজনীতিতে কিছুটা হলেও এথিক্স ও মূল্যবোধ ছিল।

সোশ্যাল মিডিয়ার কারণে এখনকার রাজনীতি পুরোপুরিভাবে এক ভয়াবহ পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করা হয়। সমাজ, রাজনীতি ও ভবিষ্যতের বংশধরদের কাছে রাজনীতিবিদদের সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। যারা এগুলো করছেন, তারা সচেতনভাবে করছেন। এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক ধারাকে ধ্বংস করার জন্য যথেষ্ট।’

তিনি বলেন, ‘এখন সময়টা অন্যরকম, সমাজটা অন্যরকম। এত বড় একটা আন্দোলন, অভ্যুত্থান, তারপরেও কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি।

এখন আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করার। আমার কাছে মনে হয়, গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত, সচেতনভাবে একটা প্রচেষ্টা যে, সবকিছু ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলার চেষ্টা- এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে।’

আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

তিনি আরো বলেন, ‘কিছু মহল নির্বাচনের আগে থেকেই এমনভাবে চক্রান্ত করছেন, যাতে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে পেরেছি। এখন এই সরকারের দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে এই চক্রান্তকে চিহ্নিত করে, সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। যে শক্তি মানুষের অধিকারকে স্বাভাবিক নিয়মে, গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সব গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত।’

বিএনপি বিপ্লবী কোনো দল নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সম্পর্কে অনেকে অনেক রকম চিন্তা করেন। প্রত্যেক মানুষের সেই অধিকার আছে। কিন্তু বিএনপির মূল যে চরিত্র, সেই চরিত্রটা ঠিক একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন, তাহলে ভুল করবেন। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি তার লক্ষ্যে পৌঁছাতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায়। সেখান থেকেই জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করে।’

আরও পড়ুন: দেবিদ্বার বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বহিষ্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে চয়নকে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাকিব মোল্লাদের বিচারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সানি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


বাকেরগঞ্জে চয়নকে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাকিব মোল্লাদের বিচারের দাবিতে মানববন্ধন

মানববন্ধন শেষে দুইজনকে কুপিয়ে জখম

বরিশালের বাকেরগঞ্জে মোঃ চয়ন খানকে হত্যা চেষ্টাকারী
কুখ্যাত কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাকিব মোল্লা, সহযোগী হাসিব ফকির ও রবিউল মোল্লা গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় শ্যামপুর-বাকেরগঞ্জ সড়কের দাওকাঠী মাদারিয়া পাড় রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান হাওলাদার, বেল্লাল হাওলাদার, আনছার সিকদার, মাওলানা হাফিজুর রহমান সজীব, মেরী বেগম, নুপুর বেগম

মানববন্ধনে বক্তারা বলেন, দাওকাঠী গ্রামের দুলাল মোল্লার সন্ত্রাসী পুত্র রাকিব মোল্লা, রবিউল মোল্লা ও বেল্লাল ফকিরের পুত্র হাসিব ফকির ২ জুন রাতে একই গ্রামের মোঃ জামাল সিকদারের মেয়ে জামাতা মোঃ চয়ন খানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আহত চয়ন খান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৩ জুন রাতে হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়। মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করলেও অপর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা আরো বলেন, রাকিব মোল্লা এলাকার কিশোর গ্যাং লিডার। সে মাদক সেবন ও ব্যবসা করে। রাকিবের বোন সুমাইয়া দেহ ব্যবসা করে। বিভিন্ন লোককে প্রেমের ফাঁদে ফেলে তাদের নামে ধর্ষণ মামলা দেয়। এলাকার কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করলে বোনকে দিয়ে তাদের নামে ধর্ষণ মামলা দেয় এবং হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানান।

উল্লেখ্য মানববন্ধন শেষে নামের আরো দুইজনকে কুপিয়ে জখম করা হয়। আহত আবির খান (২৫) ও আরিফুল খান (৪০) কে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে দলটি দাবি করেছে।

শুক্রবার বিকেল বেলা উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

অনুষ্ঠানে এই যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে অন্তর্ভুক্ত হন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল হয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগদান করছেন। এর ফলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে কাজ করছে। এই কারণেই বিভিন্ন দল ও মতের মানুষের কাছে বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

নবযোগদানকারীদের একজন মন্তব্য করেন, তারা দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিলেন। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য তারা একসঙ্গে দলে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা

টালিউড অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে প্রতারণার অভিযোগ উঠেছে।

এবার তার বিরুদ্ধে এক কোটি ৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করছেন কৌশিক কর্মকার নামে একজন ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কৌশিক কর্মকার বলেছেন, সোহমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগ করার জন্য তিনি ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন।

অভিযোগ করা হয়েছে যে, ওই অর্থ একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়েছিল।

জানা যায়, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামক একটি সিনেমায় সোহমের অভিনয়ের কথা ছিল। সেই প্রজেক্টের জন্যই অর্থ দেওয়া হয়েছিল।

তবে পরবর্তীতে অভিযোগ করা হয়েছে যে, সিনেমাটি নির্মিত হয়নি এবং সোহমও এতে অভিনয় করেননি।

কৌশিকের আরেকটি দাবি হলো, বিনিয়োগ করা অর্থ ফেরত চাইলে সোহম নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে তাকে হুমকি দিয়েছেন।

পুলিশের সূত্রে গণমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে আড়িয়াদহের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কৌশিক কর্মকার এই অর্থ বিনিয়োগ করেন।

তার অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হয়নি এবং বিনিয়োগের অর্থও ফেরত দেওয়া হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংশ্লিষ্ট চুক্তিপত্রে সোহমের প্রতিষ্ঠানের কিছু ভুয়া নথি ব্যবহারের অভিযোগ রয়েছে।

যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটি কলকাতার চারু মার্কেট থানার এলাকার একটি ঠিকানায় নিবন্ধিত।

গত ১৯ মে কৌশিক কর্মকারের অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় প্রতারণা, জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। প্রয়োজনে সোহম চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হতে পারে।

উল্লেখযোগ্য যে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিল সোহম চক্রবর্তী। পরে আসন পরিবর্তন করে করিমপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিলেও তিনি জয় পাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীন বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিলেন সাংবাদিক মানিক মিয়া: আব্দুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


স্বাধীন বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিলেন সাংবাদিক মানিক মিয়া: আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম মন্তব্য করেছেন, সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া স্বাধীন বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিলেন।

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া’র ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এটি মানিক মিয়া পরিষদ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজন করা হয়।

এই সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানিক মিয়া পরিষদের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আব্দুস সালাম। প্রধান আলোচক ছিলেন গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, দৈনিক মুক্ত খবরের যুগ্ম সম্পাদক সাংবাদিক কাজী ফারুক, সহকারী সম্পাদক আব্দুল গণি এবং জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া।

আব্দুস সালাম বলেন, সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া জাতির আগামীদিনের পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি শুধু স্বাধীন বাংলাদেশের পথপ্রদর্শন করেননি, বরং বাঙ্গালী জাতীকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন।

তিনি মানিক মিয়ার সাহসীকতা ধারন করে বৈষম্যহীন, গণতান্ত্রিক আইনের শাসন এবং পরিবেশ বান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, রাজনীতিতে আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তখনই আমাদের দেশ হবে উন্নত, সমৃদ্ধ, আইনের শাসনের এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%