০৪:২৭ পি.এম
আগামীকাল বৃহস্পতিবার থেকে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবছর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯৯ হাজার ছয়শ ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১১৪টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দিতে উপস্থিত হবে।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার নয়শ ৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার দুইশ ৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার পাঁচশ ৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী রয়েছে।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী দেখা যাচ্ছে, চট্টগ্রাম মহানগরে ৩৬ হাজার ছয়শ ৮৩ জন, চট্টগ্রাম জেলায় ৭০ হাজার নয়শ ৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার দুইশ ৫৫ জন, রাঙামাটিতে পাঁচ হাজার চারশ ৩৯ জন, খাগড়াছড়িতে সাত হাজার তিনশ ৫৩ জন এবং বান্দরবানে তিন হাজার ছয়শ ৬৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় প্রবাসীর জমিতে ঘর নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, স্ত্রীকে কুপিয়ে জখম
এদিকে, জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হলো চট্টগ্রাম মহানগরে ২৬টি, চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে আটটি রয়েছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সময়কালীন নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন