প্রিন্ট এর তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ১১:২০ পি.এম
নেছারাবাদে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বরছাকাঠী গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানিক দল নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আটক রবিউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ হোসেন আল মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রবিউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"