০২:১৮ এম
নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কলমাকান্দা উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মহিলাদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে রেখা আক্তারকে আহ্বায়ক, রাহেলা আক্তারকে সদস্য সচিব এবং করুণা পাঠাংকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সহসভাপতি কলি আক্তার সঞ্চালনা করেন।
এতে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি রেখা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
এ সময় বক্তব্য দেন নেত্রকোনা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুকসানা কানিজ চৌধুরী পলমল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার, প্রচার সম্পাদক নুরনাহার আক্তার চায়না, নেত্রকোনা সদর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শাহনাজ আক্তার, কলমাকান্দা উপজেলা মহিলা দলের সদস্য সচিব রাহেলা আক্তার, আদিবাসী নারী নেত্রী করুণা পাঠাং এবং রেবা রানী সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, মদন পৌর মহিলা দলের সভাপতি তাসলিমা হক স্মৃতি, নারী নেত্রী হেলেনা আক্তার, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার, নাফরিন চৌধুরী, আফরোজা মনসুর চায়না এবং তানিয়া লাইজু রিংকি।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন