ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভূমিপূজায় ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না কেবল মসজিদের ক্ষেত্রেই 'অ্যালার্জি'


ভূমিপূজায় ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না কেবল মসজিদের ক্ষেত্রেই

ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 'সরকারি প্রাঙ্গণে অবস্থিত মসজিদ ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্যের পরিপন্থী'—এমন দাবি নিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি তীব্র সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেন, ভারতের ধর্মনিরপেক্ষতা হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে ক্ষুণ্ণ হয় না, তবে কেবল মসজিদের ক্ষেত্রে এর 'অ্যালার্জি' দেখা দেয়।

ওয়াইসি এই মন্তব্যটি দিল্লি হাইকোর্টে হিন্দুত্ববাদী মোদি সরকারের জমা দেওয়া এক লিখিত বক্তব্যের পরদিন করেন। কেন্দ্র সরকার সেন্ট্রাল ভিশ্টা প্রকল্পের আওতায় নয়া দিল্লির সরকারি দপ্তর প্রাঙ্গণে অবস্থিত শতবর্ষী প্রাচীন 'কাদিমী মসজিদ'টি ভেঙে ফেলার প্রয়োজনীয়তার কথা আদালতকে জানিয়েছে। উগ্র সাম্প্রদায়িক বিজেপি সরকারের দাবি, সরকারি সম্পত্তিতে মসজিদের অবস্থান তার ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ওয়াইসি লেখেন, "কেন্দ্রীয় সরকার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে, নয়া দিল্লির কৃষি ভবন প্রাঙ্গণে অবস্থিত শতবর্ষী প্রাচীন কাদিমী মসজিদটি অপসারণ করতে হবে, যাতে সেন্ট্রাল ভিশ্টা প্রকল্পের অধীনে নতুন ‘সমন্বিত কেন্দ্রীয় সচিবালয়’ (সিসিএস) গড়ে তোলা যায়।"

আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

তিনি আরও বলেন, সরকার যুক্তি দিচ্ছে যে, সরকারি জমিতে এই মসজিদটি অনুমোদনহীন এবং তা সরকারি সম্পত্তির ধর্ম নিরপেক্ষ চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ ক্ষমতাসীন দলটি নিজেই এই প্রকল্পের সূচনা করেছিল ‘ভূমিপূজা’ নামক বিশেষ একটি ধর্মীয় আচার পালন করে।

ওয়াইসি ক্ষোভ প্রকাশ করে বলেন, "স্পষ্টতই, কোনো সরকারি প্রকল্পের জন্য একটি বিশেষ ধর্মের আচার-অনুষ্ঠান ব্যবহারে ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না, কিন্তু ১৯১২ সালে কৃষি ভবন নির্মাণেরও অনেক আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি মসজিদের ক্ষেত্রেই ধর্মনিরপেক্ষতার যত অ্যালার্জি!"

সেন্ট্রাল ভিশ্টা প্রকল্প ও সরকারের দাবি ২০১৯ সালে ৩.২ কিলোমিটার দীর্ঘ সেন্ট্রাল দিল্লি এলাকাকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে সেন্ট্রাল ভিশ্টা প্রকল্প শুরু হয়। এর মূল লক্ষ্য নতুন সমন্বিত কেন্দ্রীয় সচিবালয় ভবন নির্মাণ করা। ইতোমধ্যে নতুন সংসদ ভবন, উপ-রাষ্ট্রপতির বাসভবন, কেন্দ্রীয় সচিবালয় এবং প্রধানমন্ত্রীর নতুন কার্যালয়ের কাজ শেষ হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবেই কৃষি মন্ত্রণালয়ের সদর দফতর 'কৃষি ভবন' ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে।

ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মাধ্যমে জমা দেওয়া কেন্দ্র সরকারের স্ট্যাটাস রিপোর্টে দাবি করা হয়েছে যে, মসজিদটি সরকারি জমিতে নির্মিত এবং এর পরিচালনা কমিটিকে কেবল সাময়িক বা অস্থায়ী ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সরকারের মতে, এই পুরো কমপ্লেক্সটি কেবল প্রশাসনিক, সরকারি বা জনসেবামূলক কাজের জন্য নির্দিষ্ট।

আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরপেক্ষ মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহ্ধী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


নিরপেক্ষ মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহ্ধী আমিন

নিরপেক্ষ মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্ধী আমিন। তিনি উল্লেখ করেছেন, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা হবে। বোর্ড জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

বুধবার রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্ধী আমিন।

মজুরি বোর্ডের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, বোর্ডের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিরপেক্ষভাবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন। বোর্ড গঠনের পর দ্রুত প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বৈঠকের তারিখও অল্প সময়ের মধ্যে ঘোষণা করা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে নিবিড়ভাবে কাজ করে ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

মাহ্ধী আমিন আরও বলেন, নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় শ্রমিকদের স্বার্থ, পোশাকশিল্পের স্বার্থ এবং দেশের জাতীয় স্বার্থ—সবকিছুই বিবেচনায় রাখা হবে। শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর ভর করেই বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতি পেয়েছে। তাই সরকার সব সময় আন্তরিকতার সঙ্গে তাঁদের পাশে থাকবে।

ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি ও পোশাকশিল্পকে এগিয়ে নিতে শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পোশাকশিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ খাতের ব্যাপক উন্নয়ন ও বিকাশ ঘটে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও নির্দেশনা অনুযায়ী দ্রুত মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের ব্যবধানেই নতুন বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

মাহ্ধী আমিন বলেন, শ্রমিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করলে পোশাকশিল্পের অগ্রগতি কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বৈঠকে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সহযোগিতার মনোভাব দেখা গেছে, তা প্রতিটি কারখানায় বজায় রাখতে হবে। আগামীকাল থেকেই শ্রমিকেরা স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মজুরি বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা চলবে।

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এই শিল্পকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টা দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ শ্রমিকদের মধ্যে কিছু বহিরাগত ঢুকে উসকানি দিচ্ছে এবং উত্তেজনা ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কিছু সহিংসতা ও নাশকতার ঘটনাও ঘটেছে, যার সঙ্গে সাধারণ শ্রমিকেরা জড়িত নন বলে দাবি করেন তিনি।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহ্ধী আমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেবে।

শ্রমিকদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের ইতিহাসের প্রতিটি পরিবর্তনে শ্রমিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে সুন্দর, টেকসই ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিতুন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


ভারতে বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিতুন

ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. ফরহাদ হাসান তিতুন। তিনি শটপুট এবং ডিসকাস থ্রো ইভেন্টে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট আলী ইমাম তপনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সোমবার (২ নভেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে। চিঠিতে জানানো হয়, আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিতুনকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন মনোনীত করেছে।

প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে একটি বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে থাকা, খাওয়া এবং প্রশিক্ষণের সকল ব্যয় ফেডারেশন বহন করবে। মনোনীত অ্যাথলেটদের ৯ নভেম্বর বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামের ফেডারেশনের কার্যালয়ে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি এ বিষয়ে মন্তব্য করেন, “এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। যারা খেলাধুলায় এগিয়ে, তাদের এখানে ভর্তি করালে সহজেই খেলোয়াড় হিসেবে তৈরি করা যায়। অখেলোয়াড়কে খেলোয়াড় হিসেবে তৈরি করা কঠিন। বিদেশে গিয়ে দেশের পতাকা বহন করবে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

তিনি আরও বলেন, খেলাধুলায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া গেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সুর নরম, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


ট্রাম্পের সুর নরম, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ

মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মিস্টার ভেটো’ হয়ে ওঠার হুমকি দিয়েছিলেন। তিনি ডেমোক্র্যাটদের পাঠানো আইন ঠেকাতে প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ ক্ষমতা ‘ভেটো’ প্রয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। তবে নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের সুর পরিবর্তিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যখন ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনের বিশাল জয় স্পষ্ট হয়ে উঠছিল, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন দেশের কল্যাণের জন্য ডেমোক্র্যাটদের সঙ্গে একসঙ্গে কাজ করবে।

নির্বাচনের রাতের সরাসরি সম্প্রচারে পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, “ঠিক আছে, আমাদের দেশের জন্য সবকিছু যেন ভালো হয় তা নিশ্চিত করতে আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি খুবই গুরুত্বপূর্ণ।”

বেশ শান্ত ও মৃদু স্বরে ট্রাম্প উল্লেখ করেন যে, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস থেকে তার ডেস্কে আসা যেকোনো আইন বাতিল বা ভেটো দেওয়ার অধিকার তাঁর রয়েছে। তবে তিনি আগামী দুই বছর শুধু সেখানে বসে বসে সব কিছুতে ভেটো দিয়ে কাটিয়ে দিতে চান না।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নির্বাচনের রাতেই বিরোধী দলের সদস্যদের কাছ থেকে বেশ কয়েকটি ফোন কল পেয়েছেন তিনি। তবে ঠিক কারা তাঁকে ফোন করেছেন তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প পলিটিকো-কে বলেন, “তারা ইতিমধ্যেই ফোন করেছে এবং আমার সঙ্গে কাজ করতে চাইছে।”

যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ট্রাম্পের সিদ্ধান্তটি রিপাবলিকান দলের এই বড় পরাজয়ের পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছে, তবু প্রেসিডেন্ট তাঁর সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, “অনেকেই ইরানের কারণে তেলের দাম বেড়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের দেশের এবং এমনকি সমগ্র বিশ্বের দীর্ঘমেয়াদি মঙ্গলের জন্য ইরানের বিষয়ে আমার সিদ্ধান্তটি একদম সঠিক ছিল, এবং এটি এখনো সঠিক রয়ে গেছে।” সূত্র : সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, হোয়াইট হাউসের বিতর্কিত পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, হোয়াইট হাউসের বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাপ্তরিক ডেস্কের ওপর ঝুঁকে আছেন। ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট।’

বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ লাভ করার পর এই পোস্টটি করা হয়েছে। এর মাধ্যমে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

নির্বাচনের ফলাফলটি প্রেসিডেন্ট ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে ডেমোক্র্যাটদের প্রভাব বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল সামান্য। নতুন পরিস্থিতিতে ট্রাম্পের বিভিন্ন আইনগত উদ্যোগ আটকে দেওয়ার সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প স্বীকার করেছেন, ডেমোক্র্যাটরা ভালো করেছে। তবে তিনি দাবি করেছেন, নির্বাচনে যদি তিনি নিজে প্রার্থী থাকতেন, তাহলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফলাফল করতে পারতেন।

ট্রাম্প আরও বলেছেন, ভোটাররা ইরান বিষয়ে তার নীতিকে সমর্থন করেছেন। তবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট সাময়িক অর্থনৈতিক চাপ তারা সম্ভবত মেনে নিতে চাননি।

ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনি প্রচারণার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কঠোর পরিশ্রম করেছি। তবে নির্বাচনের ফলাফলকে তিনি নিজের বিরুদ্ধে কোনো নেতিবাচক বার্তা বা ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখতে রাজি নন।

এদিকে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, অভিবাসনসহ অনেক বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে কাজ করতে আমরা প্রস্তুত।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%