০২:১৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় ‘জুলাই রান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, যাতে জুলাই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে এবং তাদের পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে আয়োজন করা হয়েছে। ‘জুলাই শহীদদের ত্যাগ, আমাদের অনুপ্রেরণা’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার দিনটি সকালে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই দৌড়ের আয়োজন করেছে ট্রায়াথলন টাইগারস। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি সহযোগিতা করেছে এবং সৈয়দ তৈমুর ফাউন্ডেশন অর্থনৈতিক সহযোগিতা করেছে।
প্রতিযোগিতাটি সকাল ৬টা ১৫ মিনিটে শিমরাইলকান্দি সংলগ্ন ব্রিজ এলাকা থেকে শুরু হয়। এখানে নারী ও পুরুষ দুই মিলিয়ে প্রায় ২০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। নির্ধারিত রুটের ৩ কিলোমিটার অতিক্রমের পর আরও ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দৌড়টি বাঙালিয়ানা রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
দৌড় শেষে মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এরপর নারী ও পুরুষ-দুই ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ওবায়দুল হক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি মো. মুমিনুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন শহীদ মো. হোসাইনের বাবা মানিক মিয়া এবং শহীদ কামরুল মিয়ার বড় ভাই মো. সেলিম।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।
অনুষ্ঠানটি সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অতিথি, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আয়োজকরা কৃতজ্ঞতা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন