১০:৪৮ পি.এম
১৬ জুন, ২০২৬, কুড়িগ্রামের রাজারহাটের উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লিখক এবং নকল নবিশদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় রাজারহাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় দলিল লিখক ও নকল নবিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ক আলোচনা করা হয়েছে। রাজারহাট সাব-রেজিস্ট্রারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ। প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন রাজারহাট সাব-রেজিস্ট্রার মোঃ রাশেদুজ্জামান। প্রশিক্ষণের সূচনা বক্তব্যে প্রধান প্রশিক্ষক এবং কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিস দেশের জনগণের বিশ্বাস ও আস্থার কেন্দ্রবিন্দু এবং সরকারের রাজস্ব আদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এখানে কোন প্রকার দুর্নীতি, সিন্ডিকেট এবং অনিয়মের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। তিনি দলিল লিখকদের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য আরও মানবিক হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট হাট সাব-রেজিস্ট্রারের কার্যলয়ে কর্মরত সনদ প্রাপ্ত দলিল লিখক, দলিল লিখক সহকারী, কম্পিউটার অপারেটর, নকল নবিশ, অফিস সহকারী নবেন্দু কিশোর নারু, ১ম মোহরার জিয়াউর রহমান, ২য় মোহরার ফারহানা সুলতানা এবং টিসি মোহরার রওশন আরা বেগম প্রমুখ।
আরও পড়ুন: গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন