প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা থেকে খুলনাগামী জামায়াতে ইসলামীর লং মার্চের অংশ হিসেবে বিভিন্ন জেলায় পথসভা আয়োজনের পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জে পথসভা আয়োজন না করার সিদ্ধান্তের কারণে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (৩১ অক্টোবর) তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জামায়াতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক অপরিপক্বতা হিসেবে উল্লেখ করেছেন।
পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা থেকে লং মার্চ করে খুলনা যাচ্ছে। পথে সব জেলায় পথসভা করবে, শুধু গোপালগঞ্জে করবে না। এ বিষয়টি নিয়ে দলটি আবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। একটি দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ব হলে এমন বিষয়ে সংবাদ সম্মেলন করতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘জামায়াতের নেতারা প্রায়ই বক্তব্যে বলেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। অথচ গোপালগঞ্জবাসীর ভয়ে দলটি সেখানে কোনো পথসভা করবে না।’ তাঁর ভাষায়, ‘এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।’
রাশেদ খান জামায়াতের রাজনৈতিক সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল। আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লং মার্চ টু গোপালগঞ্জ করা যেত না?’
তিনি অভিযোগ করেছেন, জামায়াত জোট ঝামেলায় জড়াতে চায় না এবং ঝুঁকি নিতে রাজি নয়। তারা বিরোধী দল হতে চায়, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটিকে উসকানি হিসেবে বিবেচনা করা হবে—এমন আশঙ্কা করছে। এই কারণেই লং মার্চ সফল করতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।
রাশেদ খান লিখেছেন, জনগণ জামায়াতের কাছ থেকে একটি লড়াকু রাজনৈতিক অবস্থান দেখতে চেয়েছিল। তাঁর মতে, জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার মতো দুঃসাহস দেখাত, তাহলে অন্তত জনগণ বিশ্বাস করত যে সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা প্রস্তুত করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন