০৬:৪৫ পি.এম
রাজধানীর খিলগাঁওয়ে মারধরের শিকার কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। তিনি মারা যান গতকাল শুক্রবার।
এই ব্যবসায়ীকে ২৯ জুলাই সন্ধ্যার দিকে মারধর করে খিলগাঁও রেলগেটে ফেলে রাখা হয়। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দিপু পানি সাপ্লাইয়ের ব্যবসায়ী ছিলেন।
খিলগাঁও থানার এসআই সুমন মিয়া জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত ১০/১২ জন লোক দিপুকে মারধর করে গুরুতর আহত অবস্থায় খিলগাঁও রেলগেটে ফেলে রেখে যায়। পরে, স্থানীয়দের সহযোগিতায় তাকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
এসআই আরো বলেন, চিকিৎসক জরুরিভিত্তিতে আইসিইউতে ভর্তির পরামর্শ দিলেও ঢামেক হাসপাতালে আইসিইউ সিট খালি ছিল না। টাকার অভাবে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি না করতে পেরে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে শুক্রবার রাত ৮টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন