ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সামান্থা রুথ মা হতে চলেছেন


সামান্থা রুথ মা হতে চলেছেন

অবশেষে সুখবর দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি মা হতে চলেছেন। পরিচালক রাজ নিদিমরুকে বিয়ের ৬ মাস পর এ তারকা দম্পতির সংসারে নতুন অতিথি আসছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্‌যাপনের মুহূর্তে অভিনেত্রীর উপস্থিতি সবার নজর কাড়ে।

অনুষ্ঠানে নায়িকার বেবি বাম্প স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা প্রিয় অভিনেত্রীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। যদিও এই বিষয়ে তারকা দম্পতি এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ ও সামান্থা। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে গত বছর ১ ডিসেম্বর ভারতের লিং ভৈরবী মন্দিরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৬ মাস পর তাদের সুখের সংসারে নতুন অতিথি আসছে।

প্রসঙ্গত, সামান্থা এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ৪ বছর সংসার করার পর সম্পর্কের মধ্যে চিড় ধরলে ২০২১ সালে তাদের ডিভোর্স ঘটে। এরপর ২০২৪ সালের ৪ ডিসেম্বর নাগা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। সাবেক স্বামীর বিয়ের ২ বছর গড়ানোর পর পরিচালক রাজকে বিয়ে করেন সামান্থা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিপিএসসি সচিবের সঙ্গে ক্যাডার কর্মকর্তাদের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


জামালপুরে বিপিএসসি সচিবের সঙ্গে ক্যাডার কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) সচিবালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূঁইয়া আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন।

এ মতবিনিময়ের আয়োজন পেশাগত দায়িত্ব পালনে ক্যাডার কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শ জানার উদ্দেশ্যে করা হয়।

ড. মো. সানওয়ার জাহান ভূঁইয়া এসময় বলেন, সরকার নিয়োগ প্রক্রিয়ায় মেধা, সততা, দক্ষতা এবং নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘসূত্রিতা দূর করে সময়মতো কর্মকর্তা নিয়োগ নিশ্চিতের জন্য বিপিএসসি এক বছরের ক্যালেন্ডার তৈরি করেছে। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য করার জন্য অনেক সংস্কার সাধন করা হয়েছে।

এ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্ব করেন এবং জেলার বিভিন্ন দপ্তরের সব ক্যাডার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি। মরহুম মোশাররফ তিনি তার চাচা শ্বশুর ছিলেন। শনিবার (২০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে, চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্র জানায়, রোববার বাদ আছর আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, মোশাররফ মুক্তিযুদ্ধকালীন সময় জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার ছিলেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুমুরিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্তদের চাল ও আর্থিক সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


ডুমুরিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্তদের চাল ও আর্থিক সহায়তা প্রদান

নদী খননের ফলে ক্ষতিগ্রস্ত ডুমুরিয়া উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা এবং চাল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আলী আসগর লবি গতকাল শনিবার (২০ জুন) বিকালের সময়ে উপজেলার কাঠালতলা গুচ্ছগ্রামে উপস্থিত হয়ে এই সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি সাধারণ মানুষের সমস্ত সমস্যা সমাধানে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

আলি আসগার লবি বলেন, ‘মানুষের দুঃখ দুর্দশায় বর্তমান সরকার সব সময় পাশে থাকবে। আমরা জনগণের সেবক হতে চাই। যে-কোনো দুর্যোগ সমস্যা মোকাবেলায় আপনি যখনই আমাকে ডাকবেন তখনই আমি আপনাদের পাশে ছুটে আসব।’

তিনি এ সংক্রান্তে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দিয়েছে যে সংসদ সদস্যদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি সেই নির্দেশ পালন করছি।’

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহিল কাফি সখা, যুবদল নেতা বেলাল উদ্দিন এবং সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে মৃত্যু ৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


রুশ হামলায় ইউক্রেনে মৃত্যু ৩

ঢাকা, ২১ জুন, ২০২৬ : রাশিয়া ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক ও পোলতাভা অঞ্চলে হামলা চালিয়েছে।

রাশিয়ার ওই হামলায় তিন জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। এই তথ্য স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা কার্যত থমকে রয়েছে। এই পরিস্থিতিতে মস্কো ও কিয়েভ উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা আরও বৃদ্ধি করেছে।

সংবাদ বার্তা সংস্থা এএফপি’র।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দার গানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ওই অঞ্চলের তিনটি জেলায় রুশ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, সাম্প্রতিক রুশ হামলায় মারা যাওয়া ওই ব্যক্তি ছিলেন নিকোপোল অঞ্চলের ৭০ বছর বয়সী একজন নারী।

পোলতাভা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি দিয়াকিভনিচ জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় রাশিয়ার একটি হামলায় দুই জন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জন শিশু আছেন।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতে ইউক্রেনের ২৩৯টি ড্রোন ভূপাতিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%