ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

স্পেসএক্সের পথচলা: স্টারশিপসহ ইতিহাসের ৫ গুরুত্বপূর্ণ অর্জন


স্পেসএক্সের পথচলা: স্টারশিপসহ ইতিহাসের ৫ গুরুত্বপূর্ণ অর্জন

 দুই দশক আগে যে যাত্রা শুরু হয়েছিল, একপ্রকার অসম্ভবকে ছোঁয়ার স্বপ্ন নিয়ে, গত শুক্রবার তা রূপ নিয়েছে একটি মহাকাব্যিক ইতিহাসে। নতুন উচ্চতায় পৌঁছাল স্পেসএক্স, যা বিশ্ব শেয়ার বাজারে রেকর্ড সৃষ্টিকারী অভিষেকের মাধ্যমে সম্ভব হয়েছে। এই অর্জন চরম ব্যর্থতা, চোখ ধাঁধানো সাফল্য আর অপূর্ণ প্রতিশ্রুতির চড়াই-উৎরাই পেরিয়ে আসা প্রতিষ্ঠানের জন্য যেন এক অমূল্য মুকুট হয়ে উঠেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি প্রতিষ্ঠানটির ইতিহাসের ৫টি গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেছে। সেগুলো হলো:

১. ২০০৮: প্রতিষ্ঠার সাফল্যের গল্প

আরও পড়ুন: মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ

২০০২ সালে প্রতিষ্ঠার ছয় বছর পরে এবং একাধিক ব্যর্থতার পর স্পেসএক্স প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে রকেট পাঠাতে সক্ষম হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রশান্ত মহাসাগরের একটি দূরবর্তী দ্বীপপুঞ্জ থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক কয়েক বছর পর সেই দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘আমি প্রথম তিনটি উৎক্ষেপণে ভুল করেছিলাম, প্রথম তিনটি উৎক্ষেপণই ব্যর্থ হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘ভাগ্য ভালো যে চতুর্থ উৎক্ষেপণটি সফল হয়েছিল। কারণ এরপর আমাদের হাতে আর কোনো টাকা ছিল না। ওইবার সফল না হলে সেখানেই আমাদের গল্প শেষ হয়ে যেত। কিন্তু সেদিন ভাগ্য আমাদের সহায় ছিল।’

২. ২০১২: পরবর্তী গন্তব্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন:

প্রথম সফল উৎক্ষেপণের পর স্পেসএক্স আরও বড় হতে থাকে এবং আরও শক্তিশালী রকেট তৈরি করতে শুরু করে। এর মধ্যে অন্যতম ছিল তাদের ফ্ল্যাগশিপ রকেট ‘ফ্যালকন ৯’, যা বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত রকেট।

আরও পড়ুন: পাকিস্তান ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা চলছে

‘ড্রাগন’ মহাকাশযানটি ২০১২ সালে একটি মালবাহী যান হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়ে। এটি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রথম এমন অর্জন ছিল। আট বছর পরে, ড্রাগন মহাকাশযানটি মহাকাশচারীদের নিয়ে প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমায়। এর মাধ্যমে বোয়িং-এর মতো অন্যান্য শীর্ষ মহাকাশ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের প্রধান পরিবহনযান হয়ে ওঠে স্পেসএক্স।

৩. ২০১৮: মহাকাশে টেসলা গাড়ি?

এরই ধারাবাহিকতায়, ২০১৫ সালে ফ্যালকন ৯ রকেটের প্রথম অংশটি (ফার্স্ট স্টেজ) সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হয় স্পেসএক্স। এর মাধ্যমে আংশিক পুনঃব্যবহারযোগ্য রকেট যুগের সূচনা হয়।

এরপর তারা নিয়ে আসে আরও শক্তিশালী রকেট ‘ফ্যালকন হেভি’, যা তৈরিতে দুটি ফ্যালকন ৯ বুস্টার ব্যবহার করা হয়েছিল। ২০১৮ সালে এই রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপনের সময় মাস্ক তার আরেক প্রতিষ্ঠান টেসলার তৈরি একটি গাড়ি রকেটে বহনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

সংগীতশিল্পী ডেভিড বোয়ির গান থেকে অনুপ্রাণিত হয়ে ‘স্টারম্যান’ নাম দেওয়া একটি পুতুলকে (ম্যানিকুইন) চালকের আসনে বসিয়ে লাল রঙের টেসলা গাড়ির সেই ছবি পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। তবে স্পেসএক্স-এর সব প্রতিশ্রুতি কিন্তু পূরণ হয়নি। ২০১৮ সালে মাস্ক দাবি করেছিলেন যে তিনি ২০২৩ সালের মধ্যে জাপানি ধনকুবের ইউসাকু মেজাওয়াসহ একদল মানুষকে চাঁদের চারপাশে ঘুরিয়ে আনবেন। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবে রূপ নেয়নি।

৪. ২০২০-২০২৩: স্টারবেস-এর বিস্ফোরক সূচনা:

প্রযুক্তির দুনিয়ার বর্তমান এই ট্রিলিওনিয়ার ব্যবসায়ী পরবর্তীতে তার মেগারকেট ‘স্টারশিপ’ তৈরির কাজে সবচেয়ে বেশি মনোযোগ দেন। চাঁদে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে ভ্রমণের উদ্দেশ্যে এটির ডিজাইন করা হচ্ছে।

এই প্রজেক্টটি সফল করার জন্য তিনি টেক্সাসে বিশাল জমি কিনে ‘স্টারবেস’ নামে একটি শিল্প কমপ্লেক্স গড়ে তোলেন। সেখানে একের পর এক স্টারশিপের প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ উৎক্ষেপণ করতে থাকেন। যার বেশিরভাগই বিকট বিস্ফোরণে আগুনের গোলায় পরিণত হয়।

আরও পড়ুন: সমস্যা সমাধানের আশ্বাসে ভারতীয় ধর্মগুরুর বিরুদ্ধে নারী ভক্তকে যৌন শোষণের অভিযোগ

বিস্ফোরণ বোঝাতে ইলন মাস্কের প্রিয় একটি শব্দবন্ধ হলো ‘র‌্যাপিড আনস্কেডিউলড ডিসঅ্যাসেম্বলি’ বা ‘অনাকাক্সিক্ষত দ্রুত বিচ্ছিন্নকরণ’। তিনি এই বিস্ফোরণগুলোকে যৌক্তিক দাবি করে বলেন, এগুলো আসলে শেখার প্রক্রিয়ারই একটি অংশ।

৫. ২০২৪: সুপার হেভি বুস্টারকে অভিনব কায়দায় লুফে নেওয়া

২০২৪ সালের অক্টোবরে স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের প্রথম অংশ ‘সুপার হেভি’ বুস্টারটিকে এক অভূতপূর্ব ও অনন্য কৌশলে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়, যা আগে কখনো ঘটেনি।

মহাকাশযানটি উৎক্ষেপণের পর বুস্টারটি আলাদা হয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং স্পেসএক্স-এর লঞ্চ প্যাডেই ফিরে আসে। সেখানে থাকা একজোড়া বিশালাকার যান্ত্রিক হাত বা ‘চপস্টিকস’ দুই দিক থেকে এগিয়ে গিয়ে বুস্টারটিকে শূন্যে লুফে নেয় এবং সেটির গতি থামিয়ে দেয়।

আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

এই ঐতিহাসিক অর্জনটি চমৎকার হলেও, স্টারশিপকে পুরোপুরি পুনঃব্যবহারযোগ্য রকেট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি ছিল স্পেসএক্স-এর পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। বেশ কিছু কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করেই তারা এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিয়াকান্দিতে ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


লিয়াকান্দিতে ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু
 

 

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান ফকির পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি শ্বশুরবাড়ি খোর্দ্দরামদিয়া গ্রামে পরিবারসহ বসবাস করতেন। তাঁর স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। রাতে ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক।
 
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রব তালুকদার জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


নোয়াখালীতে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জের একটি প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানির এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার পর পরিবারটি সন্ত্রাসী হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে।

শনিবার (১৩ জুন) সকালে অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী রাজিউল হাসান এই অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গত ১ জুন উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোয়ারিয়া গ্রামে কোয়ারিয়া হাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী প্রবাসী সূত্রে জানা যায়, ১ জুন প্রবাসী পরিবারের সদস্যরা নিজেদের পুকুরপাড়ে মাটি ফেলে সংস্কারের কাজ শুরু করলে, শহীদ আলম ও কামরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। পরে হামলাকারীরা সেখান থেকে বাড়িতে গিয়ে প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুর উদ্দিন কাশেমকে মারতে তেড়ে এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঞ্ছিত করেন। হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজও করেন। ওই সময় প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুরুদ্দিন কাশেমকে হত্যা করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া টানা তিন দিন বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রবাসী রাজিউল হাসান ২১ মে দেশে আসেন। তার অপর এক ভাইও প্রবাসে থাকেন। দীর্ঘ সময় ধরে তাদের গ্রামের বাড়িতে পরিবারের কেউ স্থায়ীভাবে বসবাস করেন না। এ কারণে এলাকায় কতিপয় ব্যক্তি বিএনপি'র দলীয় পরিচয় ব্যবহার করে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ করছে। উল্লেখ্য, প্রতিবেশী শহীদ আলম ও কামরুল ইসলামের পরিবারের সঙ্গে আমাদের ভূমি সংক্রান্ত দুটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান বলেন, তারা আমাদের জায়গায় জোরপূর্বক ঘাটলা নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দিই। তারা বেআইনিভাবে আমাদের জমি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে তারা আদালতে গেলে রায় আমাদের পক্ষে আসে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের কারণে প্রবাসী পরিবারকে গালিগালাজ করা এবং তাদের প্রধান ফটকে আঘাত করার ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে বাড়ির মালিককে ধাক্কা দেওয়ার দৃশ্যও দেখা যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে ভাতিজার সঙ্গে গৃহবধূর পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


প্রেমের টানে ভাতিজার সঙ্গে গৃহবধূর পলায়ন

পারিবারিক বন্ধন, সামাজিক দায়বদ্ধতা, এবং পাঁচ বছরের এক শিশুর আকুতি—সবকিছুকে অগ্রাহ্য করে প্রেমের টানে ঘর ছেড়ে চলে গেছেন এক গৃহবধূ। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবরাপাড়া গ্রামে ভাসুরের ছেলের (ভাতিজা) সঙ্গে চাচির এই অন্তর্ধান কেবল একটি পরিবারকেই ভাঙেনি, বরং গ্রামীণ সমাজের বাস্তবতার এক চেনা অবক্ষয়ও নতুনভাবে সামনে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে গবরাপাড়া গ্রামের সানজেদুর রহমান (ছল্টু) জোয়ার্দারের স্ত্রী রুমানা ইসলাম এবং তার আপন বড় ভাইয়ের ছেলে হাসান একসঙ্গে নিখোঁজ হয়ে যান। বেশ কয়েকদিন ধরে সম্ভাব্য সব স্থানে খোঁজার পর যখন তাদের কোনো হদিস মিলল না, তখন বাধ্য হয়ে পরিবারটি পরিস্থিতি প্রকাশ্যে আনে। এই ঘটনার পর থেকে ঘরের পাঁচ বছরের কন্যাসন্তানটি তার মায়ের জন্য অবিরাম কেঁদে যাচ্ছিল, যার কোনো সান্ত্বনা মিলছে না পরিবারের কাছে।

জানা যায়, এই মানসিক টানাপোড়েন বা অনৈতিক সম্পর্কের গুঞ্জন এলাকায় নতুন কোনো বিষয় নয়। গত ঈদুল ফিতরের পরেও তারা একবার ঘর ছেড়ে গিয়েছিলেন। সে সময় গ্রামীণ সালিশ এবং মাতুব্বরদের সামাজিক চাপের কারণে সাময়িকভাবে বিষয়টির সমাধান করা হয় এবং রুমানাকে সংসারে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু মনের ভেতরের যে শূন্যতা বা ভুল আকর্ষণ তৈরি হয়েছিল, কেবল বাহ্যিক শাসন দিয়ে তা সমাধান করা সম্ভব নয়, এবারের নিখোঁজ হওয়ার ঘটনা তা প্রমাণ করেছে।

ক্ষুব্ধ ও বিপর্যস্ত স্বামী সানজেদুর রহমান জানান, আট বছরের বৈবাহিক জীবনে তাদের একটি সন্তান রয়েছে। হাসান তার আপন ভাতিজা এবং তাকে রুমানা মা বলে সম্বোধন করত। কিন্তু পারিবারিক নৈকট্য ও অসতর্কতার সুযোগে তারা এক সময় বিবাহবহির্ভূত সম্পর্কের জড়িয়ে পড়ে। সানজেদুর অভিযোগ করেন, গত ৯ জুন সুযোগ বুঝে রুমানা ঘরের আলমারি থেকে নগদ ৩ লক্ষ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে হাসানের সাথে পালিয়ে যায়।

ছেলের এমন আচরণে লজ্জিত ও মর্মাহত হাসানের বাবা। তিনি জানায়, ছেলেকে বিয়ে দেওয়ার একাধিক চেষ্টা সামাজিক নানা জটিলতার কারণে ব্যর্থ হয়েছে। আপন ভাইয়ের স্ত্রীর সাথে ছেলের এই অশালীন অপরাধ তিনি কোনোভাবেই সমর্থন করেন না। বর্তমানে হাসান এবং রুমানার উভয়ের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি কেবল একটি পারিবারিক ঘটনা নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়। লোকলজ্জা এবং নৈতিকতার এই অবক্ষয় রোধ করা না গেলে সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।

আইনি প্রক্রিয়ার সম্পর্কে জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অসিত কুমার রায় জানালেন, লোকমুখে বিষয়টি তারা শুনেছেন। কিন্তু ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদি অভিযোগ করা হয়, তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খননের ঘোষণা : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:২১ পি.এম


আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খননের ঘোষণা : প্রধানমন্ত্রী

বিএনপির সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার খাল খনন করার উদ্যোগ গ্রহণ করেছে বলে ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী পাতলি খালের পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত এক পথসভায় এ কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পাতলিখাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৫০ বছর আগে খনন করেছিলেন। আজ আবার পুনঃখনন উদ্বোধন করা হলো। এর মাধ্যমে এই জনপথের প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন। প্রায় ১২ হেক্টর জমি পানির সুবিধা পাবে। ফলে প্রায় ১২০০ মেট্রিকটন খাদ্যশস্য বেশি উৎপাদন হবে। মোট সাড়ে ৮ হাজার কৃষক সেচ সুবিধা গ্রহণ করতে পারবেন।’

তিনি প্রস্তাবিত বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখার কথা উল্লেখ করে জানান, ‘আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় আট থেকে ১০ হাজার কৃষিকার্ড পৌঁছে দেয়া হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও 이번 বাজেটের পর তা বাড়েনি। যদিও প্রস্তাবিত বাজেটে ট্যাক্স কমানো হয়েছে এবং মদ-সিগারেটের দাম বাড়ানো হয়েছে, তাও বিরোধীদলের কাছে তা ভালো লাগেনি।’

তিনি এ কথা বলেন, ‘বিএনপির রাজনীতি মানুষের জন্য এবং সে কারণেই আমরা কৃষক ভাইদের পাশে থাকার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছি। একইসঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার সুবিধা দেয়া হবে।’

এর আগে, শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন।

এ সময় ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বৃষ্টিতে ভিজেও অনেকে হাতে ছাতা নিয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কক্সবাজার শহরের পরিস্থিতি ছিল ভিন্ন। বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী, সুগন্ধা পয়েন্ট, বাস টার্মিনাল, লিংক রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট। নিরাপত্তাবাহিনী, সরকারি অতিথি এবং দলীয় নেতাকর্মীদের বহনকারী যানবাহন ছাড়া সাধারণ যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি বহরে কক্সবাজার সদরের পিএমখালী পাতলি খালের মোহনায় পৌঁছান। সেখানে খালের পুনঃখনন উদ্বোধন করেন বেলা ১১টার দিকে। এর পরে তিনি একটি গাছের চারাও রোপণ করেন।

এরপর সেখানে তৈরি মঞ্চে এক পথসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন এবং তার বক্তব্য শেষ হয় বেলা ১১টা ৫০ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%