ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা


প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা

সংসদ সদস্যরা মন্তব্য করেছেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এবারের বাজেট ঘোষণা করা হয়েছে।

তারা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে চলতি অর্থবছরে সম্ভাব্য ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি থেকে উত্তরণ ঘটিয়ে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না

সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার আলোকে দেশ গঠনের লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে, যা থেকে দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুফল মিলবে।

তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দ ছিল, যা জিডিপির যথাক্রমে ১ দশমিক ৫৩ শতাংশ ও ০ দশমিক ৬৭ শতাংশ।

আরও উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ২ শতাংশ।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কার্যত দ্বিগুণ হয়ে গেছে। জিডিপির ১ শতাংশ অতিক্রম করে এ ঐতিহাসিক বরাদ্দ স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ক্ষেত্রে সহায়ক হবে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ শিল্পের কাঁচামালের ওপর শুল্ক হ্রাসের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে

নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, মানবসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে।

সংরক্ষিত নারী আসন-৩৮ এর বিরোধী দলের সদস্য মারজিয়া বেগম বিশ্বব্যাংকের একটি সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, অতিরিক্ত ব্যয়ের কারণে দেশের প্রায় ৪৪ শতাংশ পরিবার আর্থিক চাপে রয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতের প্রতি বছর ২০ থেকে ৩০ শতাংশ বরাদ্দ অব্যবহৃত থেকে যায়।

তিনি বলেন, ব্যবস্থাপনার দুর্বলতা, প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতির অভাব সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে বিরূপ প্রভাব ফেলছে।

ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য কামরুল হাসান বলেন, প্রতিবছর প্রায় ৫ থেকে ৮ লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশে চলে যায় এবং এতে প্রায় ৫৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, যা স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের সমমত। অতএব, স্বাস্থ্য বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হওয়া জরুরি।

আরও পড়ুন: ‘জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা ও জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন’

বগুড়া-১ আসনের বিএনপি সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, বাজেট বাস্তবায়ন হলে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়িত হবে।

পাবনা-১ আসনের বিরোধী দলের সদস্য মুহাম্মদ নজিবুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশের সংসদ সদস্যদের বাজেট প্রণয়নে কার্যকর অংশগ্রহণ নেই। অথচ যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে সংসদ সদস্যরা বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকেন।

তিনি জনগণমুখী বাজেট নিশ্চিত করতে জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস, সংসদের ভূমিকা শক্তিশালীকরণ এবং ধনী-গরিব বৈষম্য কমাতে সাহসী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাতক্ষীরা-১ আসনের বিরোধী দলের সদস্য ইজ্জতউল্লাহ বলেছেন, বর্তমানে বৈদেশিক ঋণের পরিমাণ ৩০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং এ ঋণের সুদ বাবদ সরকারকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো

তিনি আরও বলেন, বাজেট ঘাটতি মোকাবিলা করতে সরকার স্থানীয় ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা হওয়ায় এ অবস্থায় বাজেট বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বাজেট আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, আব্দুস সালাম, এম মাহমুদুল হক রুবেল, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুসাম্মৎ শাম্মী আক্তার, কে এম বাবর, আতিউল আলম, সুলতানা আহমেদ, সাদিক রিয়াজ, রবিউল আউয়াল, শাহ মো. ওয়ারেস আলী মামুন, মজহারুল ইসলাম, শাহজাহান চৌধুরী, রোকন উদ্দিন বাবুল ও সাচিং প্রুয়ে।

এছাড়া বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, আব্দুল আলিম, নূরুন্নিসা সিদ্দিকা, সাবিকুন্নাহার ও মাছুম মোস্তফাও আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করার কারণে মো. নাছির উদ্দিন (২৮) নামের একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকায় ছমির এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এবং এই জরিমানা কার্যকর করা হয়।

কর্নফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, অভিযানটি দুপুরের দিকে পরিচালিত হয় এবং কালারপোল এলাকার ছমির এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন ছাড়াই মাছের খাদ্য উৎপাদন করে আসছিল বলে জানা যায়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কর্ণফুলী থানার পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক স্বামীর পাঠানো একটি ম্যাসেজকে কেন্দ্র করে বর্তমান স্বামীর সঙ্গে কথোপকথনের পর ওই গৃহবধূকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বড় অভিরামপুর গ্রামের সুজায়েত উল্যা ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।  

মৃত সামিয়া তাহসিন (১৮) চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাহের আলী এলাকার নুর নবীর মেয়ে। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তিনি বেগমগঞ্জ উপজেলার বড় অভিরামপুর এলাকার মো. ইয়াছিন ভূঁইয়ার (২৬) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আগে সামিয়ার আরেকটি বিয়ে হয়েছিল। পূর্বের স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে আলোচনা হতো। বুধবার সকালে সামিয়ার মোবাইল ফোনে তার সাবেক স্বামীর একটি মেসেজ আসে। বিষয়টি দেখে বর্তমান স্বামী ইয়াছিন তাকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানান। পরে তিনি খেলা দেখতে ঘর থেকে বের হয়ে যান।

এর কিছুক্ষণ পর ইয়াছিনের মা সাজেদা বেগম ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সামিয়াকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়ে আইনজীবী শ্যামল চন্দ্র দাস (৪৫) চোখ হারিয়েছেন।

গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করার সময় এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথরটি শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত হানে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ অস্ত্রোপচারের পরও তার ডান চোখটি রক্ষা করা সম্ভব হয়নি, ফলে শেষ পর্যন্ত চিকিৎসকদের চোখটি অপসারণ করতে হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত শ্যামলের সাথে থাকা আইনজীবী সংগঠনের সভাপতি এডভোকেট মানছুরুল হক মনা জানান, মঙ্গলবার দিবাগত গভীররাতে আমরা একসাথে ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনের 'ন' বগিতে করে আসছিলাম। এর মধ্যে অ্যাডভোকেট শ্যামল দাস ৩৪ নম্বর সিটে বসা ছিল। মঙ্গলবার দিনগত রাত ১টা ৩০ থেকে ১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে তালশহর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় একটি পাথর ট্রেনের জানালা ভেদ করে ট্রেনের ভেতরে থাকা শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত হানে। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আসার পর গুরুতর আহত অবস্থায় আহত শ্যামলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ বুধবার সকাল থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকেরা তার ক্ষতিগ্রস্ত চোখটি রক্ষা করতে পারেননি। পরবর্তীতে চোখটি অপসারণ করতে হয়।

জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি নীহার রঞ্জন সরকার বলেন, একের পর এক ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলযাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উচিত ঘটনাটিকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা।

এদিকে ফেসবুকভিত্তিক রেলওয়ে ফেন গ্রুপ ‘দ্যা ট্রেন’র এডমিন সোহেল আহমেদ জানান, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তা বারবার হুমকির মুখে পড়ছে। এক্ষেত্রে রেলের পাশের জনপ্রতিনিধি মেম্বার, চেয়ারম্যান সহ স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত করে সমন্বিতভাবে দুর্বৃত্তদের চিহ্নিত করা সহ প্রতিরোধের ব্যাপারে রেললাইনের পাশের ইউনিয়ন ওয়ার্ডগুলোতে এলাকা ভিত্তিক কমিটি করা জরুরী। তাহলেই এই ধরনের অপকর্ম প্রতিরোধ করা সম্ভব।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, 'আজ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিষয়ে তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল, বৃহস্পতিবার (২৫ জুন) দেশের কিছু স্থানে সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৪ জুন) একটি বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে যে, বৃহস্পতিবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য '১ নং ফিডার, ৩ নং ফিডার ও ভাইবোন ছড়া' অংশে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে- ১ নং ফিডারের নারানখাইয়া থেকে ষ্টেডিয়াম পর্যন্ত অঞ্চল; ৩ নং ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এলাকা এবং ভাইবোন ছড়া ফিডারের সমস্ত স্থান।

কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। অপরদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে যে, বৃহস্পতিবার নীলফামারী পবিসের আওতাধীন সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

এই কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%