ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার


শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল, মেধাবী এবং প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ শিশু-কিশোরদের অপ্রয়োজনীয় স্মার্টফোন ব্যবহার কমিয়ে বই পড়া, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজশাহী বিভাগের সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান। বক্তৃতায় তিনি বলেন, করোনার সময় অনলাইন শিখন এর প্রয়োজনেই শিশু-কিশোরদের ডিজিটাল ডিভাইসের সঙ্গে যুক্ত হতে হয়েছিল। তবে বর্তমানে অপ্রয়োজনীয় স্মার্টফোনের ব্যবহার তাদের মনোযোগ, পাঠের অভ্যাস, চিন্তাশক্তি এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে পরিবার থেকেই সচেতনতা গড়ার প্রয়োজন রয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, অভিভাবকদের নিচে সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে এবং কীভাবে সময় ব্যয় করছে বিষয়গুলোতে নিয়মিত লক্ষ্য রাখতে হবে। সন্ধ্যার পর অপ্রয়োজনীয় আড্ডার পরিবর্তে তাদের পাঠাগার, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চায় সম্পৃক্ত করতে হবে। তিনি মন্তব্য করেন, বই পড়ার অভ্যাস এবং পাঠাভ্যাসভিত্তিক প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তত ১৮ বছর বয়স পর্যন্ত অপ্রয়োজনীয় স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রয়োজনে অভিভাবকের তত্ত্বাবধানে প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে, তবে ব্যক্তিগত স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার পরিহার করার পরামর্শ দেন।

তিনি রাজশাহীকে জ্ঞান, সংস্কৃতি ও পাঠচর্চাভিত্তিক নগরী হিসেবে গড়ে তুলতে গণগ্রন্থাগারকে কেন্দ্র করে নিয়মিত পাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্কৃতিকর্মী, অভিভাবক এবং গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উপস্থিত ছিলেন। গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ডা. সঞ্জীব সূত্রধর স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র

এর আগে রাজশাহী সরকারি গণগ্রন্থাগার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অতিথিরা ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শন করেন এবং দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন: তথ্যমন্ত্রী

শুক্রবার রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সব ধর্মাবলম্বী নাগরিক সমান অধিকার ভোগ করেন। তিনি উল্লেখ করেন, দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য বা বিভেদের কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের মতোই সমান অধিকার ভোগ করেন। আমাদের সংবিধান মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে না। যারা ধর্ম বা রাজনীতির নামে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা দেশ, ধর্ম ও সৃষ্টিকর্তার শত্রু।’

আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সনাতন ধর্ম হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাসের ধারক। ইতিহাস তার দীর্ঘ ও অবিচ্ছিন্ন অস্তিত্বের সাক্ষ্য বহন করে।

তিনি বলেন, ‘মানবসভ্যতার শুরু থেকে সব ধর্মের আধ্যাত্মিক নেতারা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের চেষ্টা করে আসছেন। প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্য ধর্মের অনুসারীদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, কারণ ভিন্ন ভিন্ন আচার বা পথ অনুসরণ করলেও সবাই একই পরম সত্তার সন্ধান করেন।’

জহির উদ্দিন স্বপন দেশি-বিদেশি সেইসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যারা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বা সমাজে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করতে চায়।

তিনি বলেন, নিজ নিজ ধর্মে অবিচল থেকে অন্য সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়েই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। এটিই একটি অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রকৃত চেতনা।’

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা বা ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সমগ্র সম্প্রদায়ের মানুষের জন্য সমান দেশ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তারা প্রকৃত অর্থে বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে হিন্দু ও অন্য ধর্মাবলম্বীরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সবার সম্মিলিত আত্মত্যাগের বিনিময়ে এ দেশ অর্জিত হয়েছে। এখানে কাউকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনার কোনো সুযোগ নেই; সব নাগরিকের সমান অধিকার রয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরও বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ইসরায়েল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন মালয়েশিয়ার অবস্থান ইসরায়েলের সম্পর্কিত ব্যাখ্যা দেওয়ার জন্য দেশের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স, যা মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে প্রকাশিত।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান প্রতিবেদন অনুযায়ী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছেন যে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া মালয়েশিয়ার দীর্ঘদিনের নীতি এবং এটি নিয়ে কোনো নতুন পরিবর্তন নেই।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য হল, এটি সবসময়ই মালয়েশিয়ার নীতি ছিল। আমাদের অভিবাসন নীতিতে ইসরায়েল রাষ্ট্র কিংবা জায়নিস্ট শাসনকে কোনো প্রকার স্বীকৃতি দেওয়া হয় না। বহুদিন ধরেই আমরা এই অবস্থান অনুসরণ করে আসছি।

মোহাম্মদ হাসান এ বিষয়ে আরো জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেন এবং যাচাই-বাছাইয়ে তার ইসরায়েলি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতা বিকেন্দ্রীকরণে উত্তরাঞ্চলে নতুন কার্যালয় খুলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


ক্ষমতা বিকেন্দ্রীকরণে উত্তরাঞ্চলে নতুন কার্যালয় খুলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম শুক্রবার উত্তরাঞ্চলে তার নতুন কার্যালয়ের উদ্বোধন করতে যাচ্ছেন। এই উদ্যোগ ইংল্যান্ডে লন্ডনকেন্দ্রিক ক্ষমতার দীর্ঘদিনের কেন্দ্রীকরণ কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

ম্যানচেস্টারে ‘নাম্বার ১০ নর্থ’ নামের এই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পূর্বে বার্নহাম আবারও তার প্রতিশ্রুতিগুলো সবার সামনে তুলে ধরেন। তিনি সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর উল্লেখ করেছে। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ‘গত ৪০ বছরে ক্ষমতা ও সম্পদ কেন্দ্রের দিকে টেনে নেওয়া হয়েছে। এতে অনেক জনগোষ্ঠী নিজেদের অবহেলিত মনে করেছে।’

বার্নহ্যাম আরও বলেন, ‘নাম্বার ১০ নর্থ সেই পরিস্থিতি বদলে দেবে।’ তিনি জানান, স্থানীয় পর্যায়ের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে, যাতে তারা নিজেরাই পরিবর্তন আনতে পারে।

সপ্তাহে অন্তত একদিন এ কার্যালয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বার্নহ্যামের। তার দপ্তর এটা ‘প্রবৃদ্ধি সিচুয়েশন রুম’ হিসেবে বর্ণনা করেছে।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহ্যামের দাবি, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের জাতীয় গড়ের চেয়ে ভালো করছে ম্যানচেস্টার সিটি অঞ্চলটি, যা দেশের অনান্য অংশগুলোর জন্য অনুকরণীয় মডেল।

তবে বিকেন্দ্রীকরণ বিষয়ক বিশেষজ্ঞরা এ পরিকল্পনা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। তাদের মতে, ‘নাম্বার ১০ নর্থ’ প্রতিষ্ঠা প্রযুক্তিগতভাবে বিকেন্দ্রীকরণই নয়।

শিক্ষাবিদ ও নীতি পরামর্শক অ্যালান ট্রেঞ্চ এএফপিকে বলেন, ‘এটিকে মূলত ‘ডি-কনসেন্ট্রেশন’ বলা হয়। অত্যন্ত কেন্দ্রীয় রাষ্ট্রগুলোতেও এমন ব্যবস্থা থাকে। এটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়।’

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ যা হতে পারে, তা হলো সরকারি চাকরি এবং সংশ্লিষ্ট কর্মীদের জীবন ও জীবিকার স্থানান্তর।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির অবসর প্রসঙ্গে সর্বশেষ তথ্য যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


মেসির অবসর প্রসঙ্গে সর্বশেষ তথ্য যা জানা গেল

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত হয়েছে। অনেকে বিশ্বাস করেছিল যে, এই ফাইনাল হলো আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। কিন্তু বেইন স্পোর্টস জানাচ্ছে, আলবিসেলেস্তে অধিনায়কের বিদায়ী মুহূর্তটি এখনও আসে নি।

বর্তমানে সিদ্ধান্ত হয়েছে—মেসি আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। এরপর ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।

আর্জেন্টিনার স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেসির বিদায় দিতে আর্জেন্টিনায় একটি বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই ম্যাচের মাধ্যমে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় এই ফুটবলারকে সরাসরি মাঠে বসেই বিদায় জানানোর সুযোগ পাবেন সমর্থকরা।

আগেভাগেই সেই ম্যাচের ঘোষণা দেওয়া হবে, যাতে হাজার হাজার সমর্থক উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে রাজকীয় ও স্মরণীয় বিদায় জানাতে পারেন। প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামা মেসির বিদায়ী ম্যাচটি দেশের ফুটবল ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

২০২৬ বিশ্বকাপ ফাইনালের ফলাফল যাই হোক, আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান অপরিসীম। এই মহাতারকা ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের ট্রফিখরা ঘুচান আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার হয়ে  ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি। ৩৯ বছর বয়সী হওয়া সত্ত্বেও ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এলএমটেন।

মেসির অসাধারণ দক্ষতায় আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। উত্তর আমেরিকার বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন মেসি।

আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা (১২৫ টি), সবচেয়ে বেশি অ্যাসিস্টকারী (৬৫টি) এবং সবচেয়ে বেশি ম্যাচ (২০৭) খেলার রেকর্ড গড়েছেন মেসি। তার এই রেকর্ডগুলোর ভঙ্গ করা নিকট ভবিষ্যতে প্রায় অসম্ভব।

মেসির শেষ ম্যাচের জন্য কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য লিওনেল স্কালোনির স্কোয়াডে নিয়মিতই মেসিকে ডাকা হবে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায় মেসির জাতীয় দলের শেষ ম্যাচটির জন্য নিখুঁত একটি মঞ্চ তৈরি করতে। তারা কোনো হঠাৎ প্রস্থান নয়, বরং পুরো দেশের মানুষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর সুযোগ দিতেই এই বিশেষ পরিকল্পনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%