প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একটি কমান্ডারসহ দুজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকার একটি অভিযানের সময়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং অন্যজন তার সহযোগী আব্দুল হাফেজ (২২)। এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্প আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন।
সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা এবং তার সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য।
সূত্রটি আরও জানায়, মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক এবং অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিতর্কিত কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন