০৮:২০ পি.এম
রাজধানীর ভাটারা ১০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন রাতল (৩২) নামে এক কাপড় দোকানের কর্মচারী নিহত হয়ে গেছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের চাচা তো ভাই আনিসুর রহমান জানিয়েছে, তার ভাই সকালে বাসা থেকে কাজে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। এরপর সংবাদ পেয়ে সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কালাইয়ে ‘ইত্যাদি’ শুটিংয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানিয়েছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত সাজ্জাদ হোসেন বনানীর মহাখালী মধ্যপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান গাজীর ছেলে। তিনি তিন বোন এবং এক ভাইয়ের মধ্যে তৃতীয়। এক বছর আগে বিবাহ করেছিলেন। স্ত্রীর নাম নুপুর আক্তার।
আরও পড়ুন: সরকার ৮ লাখ টন ধান-চাল ক্রয় করবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন