ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: সালাউদ্দিন টুকু


মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

তার নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

শনিবার (২০ জুন) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবার আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ১০০ টাকার জন্য কলেজছাত্রী পিংকির মর্মান্তিক মৃত্যু

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজনৈতিক সংকটের সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি দেশ পুনর্গঠন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছিলেন।

তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র এবং সেই গণতন্ত্রকে শক্তিশালী করতে জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করেছিলেন। মানুষের মত প্রকাশের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাই ছিল তার রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে এবং জনগণই ভবিষ্যতে সরকারের কার্যক্রমের মূল্যায়ন করবে। তিনি রাজনৈতিক বিভাজন ও অনৈক্যের পরিবর্তে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে দেশে আর কোনো ধরনের স্বৈরাচারী বা দমনমূলক রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুন: এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এসময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পেটাব, পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৫১ এম


তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পেটাব, পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল

স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তার দেয়া বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল হাসান খানকে তথ্যদাতাদের পরিচয় ফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলতে দেখা যায়। মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বর্তমানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স এবং ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইরাল হওয়া ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পর কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি আমি ইন্সপেক্টরকে ঝুলায় দেব, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পেটাব।’ গত মঙ্গলবার (১৬ জুন) নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের এই মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকাটি সন্ত্রাস, অস্ত্রধারী গ্রুপের তৎপরতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আলোচিত হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের ভয়ে অনেকেই পুলিশের কাছে তথ্য দিতে বা অভিযোগ জানাতে সাহস পান না। সভায় উপস্থিত কয়েকজন বাসিন্দা পুলিশের কাছে তথ্য দেয়ার পর তা গোপন না থাকার আশঙ্কার কথা তুলে ধরেন। তাদের মতে, তথ্যদাতার পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয় অনেককে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে নিরুৎসাহিত করে। এ সময় পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের অপরাধ দমনে সহযোগিতার আহ্বান জানান। আলোচনার একপর্যায়ে তথ্য ফাঁসের অভিযোগ প্রসঙ্গে ক্ষোভ ও উদ্বেগের কথা উঠে আসে। এর জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল হাসান খান তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় আশ্বাস দেন এবং কোনো কর্মকর্তা তথ্য ফাঁসের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান। রাশিদুল হাসান খান এ বিষয়ে বলেন, ‘খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক মানুষের মধ্যে তথ্য গোপন থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সেই উদ্বেগ দূর করতে তিনি বক্তব্য দিয়েছেন। তার ভাষ্য, বক্তব্যের একটি সংক্ষিপ্ত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে, ফলে পুরো প্রেক্ষাপট অনেকের কাছে স্পষ্ট হয়নি। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, কোনো পুলিশ সদস্য যদি তথ্যদাতার পরিচয় প্রকাশ করে বা দায়িত্বে অবহেলা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৫২ এম


কালীগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ রতন আলী (৪০) নামের এক মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের কলেজপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটক রতন আলী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল শহরের কলেজপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রতন আলীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করার সময় ১৯৫ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন মন্তব্য করেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মাদকের কারবার কিংবা এর সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পুলিশ লাইন্সে এএসআই নিয়োগ ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৫৩ এম


নওগাঁ পুলিশ লাইন্সে এএসআই নিয়োগ ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

 

অদ্য ২০ জুন ২০২৬: খ্রিস্টাব্দ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নওগাঁ পুলিশ লাইন্সে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় । এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্রিফিং অনুষ্ঠানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হয়। তাই কোনো প্রকার অনিয়ম, তদবির বা প্রভাব বিস্তারের সুযোগ নেই এবং এ বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ বজায় রাখতে হবে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পুলিশ সুপার মহোদয় এবং উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তারা সফলভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সকলকে আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনকে ৫–১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:১৩ এম


সুইডেনকে ৫–১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস

ফিফা বিশ্বকাপে হিউস্টনে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় অর্জন করেছে নেদারল্যান্ডস।

ডাচদের হয়ে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুইজনেই জোড়া গোল করেছেন এবং একটি গোল করেন ক্রিসেনসিও সামারভিল। অন্যদিকে, সুইডেনের পক্ষে একটি গোল পরিশোধ করেছেন অ্যান্থনি এলাঙ্গা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ।

এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে মাত্র ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবি।

ম্যাচের শুরুতেই, ৫ মিনিটে, নেদারল্যান্ডস এগিয়ে যায়। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন এই সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।

বিরতির পর পরই, ৩–০ ব্যবধান করে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে, ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। ৫৪ মিনিটে একটি দারুণ শট দিয়ে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

অন্যদিকে ৫৯ মিনিটে, প্রতি আক্রমণে সুইডেনের হয়ে একটি গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে, ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডাচদের হয়ে পঞ্চম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।

এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠে এল নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে তারা জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল এবং সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%