০৭:০১ পি.এম
অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রূপার কাছ থেকে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই বিষয়ে সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয়েছে, এবং রোববার (২৩ আগস্ট) তা জানান দেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিল আহমেদ এবং ফারজানা রূপার জন্য পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে তাদের নামে পৃথক আদেশপত্র এবং সম্পদ বিবরণীর ফরম ইস্যু করা হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
নোটিশটি তাদের ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দিতে কনস্টেবল মো. জুয়েল মিয়া দায়িত্ব পালন করেন। তবে, সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে তাদের না পেয়ে তিনি সম্পদ বিবরণী দাখিলের আদেশপত্রসহ মূল ফরম ফেরত দেন।
নথিতে উল্লেখ করা হয়েছে যে, পরবর্তীতে জানা যায়, শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা মামলা নম্বর ২ (৯) ২০২৪-এ গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। অপরদিকে, তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৩৩ (৯) ২০২৪-এ গ্রেফতার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ রয়েছেন।
এই অবস্থায়, তাদের কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে, সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের নথি অনুযায়ী, শাকিল আহমেদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে এবং ফারজানা রূপার আদেশ মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন