০৮:২০ পি.এম
নেত্রকোনার মোট ৮৬ ইউনিয়নসহ ১০ উপজেলার ৩ লাখ ৮০ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে নেত্রকোনা জেলা সিভিল সার্জনের আয়োজনে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই ভবনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ের সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন গোলাম মাওলা নাঈম। তিনি জেলার এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
এবং আগামী ২৮ জুন জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ২১০৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪,৫৭৫ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৬ হাজার ৬৭৮ শিশুকে ভিটামিনের টিকা খাওয়ানো হবে। এর মধ্যে অস্থায়ী টিকাদান কেন্দ্র ২০৯৭টি।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো, তরিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ চন্দ্র সাহা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন