০২:৩৪ পি.এম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ডাটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) টেলিকম অপারেটর রবি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
টেলিযোগাযোগ মন্ত্রী মোবাইল অপারেটরগুলোকে শহরে নজর না দিয়ে গ্রামেও নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ দেন। এর মাধ্যমে গ্রামের মানুষও উপকৃত হবে।
আরও পড়ুন: ম্যাকাওয়ের প্রথম জাতীয় নিরাপত্তা মামলায় সাবেক আইনপ্রণেতা আউ কাম সানকে ১২ বছরের কারাদণ্ড
অনুষ্ঠানে কলড্রপ নিয়ে ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এসময় ৩-৫ হাজার টাকার মধ্যে সাধারণ মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী জানান, ২০২৯ সালের মধ্যে দেশে টুজি সেবা বন্ধ করা হচ্ছে না।
কথা বলতে গিয়ে হুটহাট কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি এবং অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হওয়াসহ মোবাইল সেবা নিয়ে গ্রাহকদের দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, গত সাড়ে ৫ বছরে অপারেটরদের বিরুদ্ধে ৬৬ হাজার ৭০৫ টি অভিযোগ নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা পড়েছে।
আরও পড়ুন: ঢামেকে কারাবন্দি মো. শামিমের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন