০৪:৫৭ পি.এম
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে একটি কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে এক বাংলাদেশি নাবিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান শুরু হয়েছে।
শনিবার দিনগত মধ্যরাতে, বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত এমভি ক্রিমসন গ্রেস জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হন নাবিক ইয়াসিন।
এ বিষয়ে নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে একটি তৎপরতা শুরু হয়। উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ, একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিচ্ছে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ককে প্রধান করে তিস্তামুখী ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ, প্রতিমন্ত্রীর কাছে ডেমো কাগজপত্র হস্তান্তর
এছাড়াও, আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তা করার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে অনবরত ভিএইচএফ বার্তা প্রচারিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন