প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোহাম্মদ ইসলামি, ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান, দেশটির বেসামরিক পরমাণু কর্মসূচিকে ‘অপ্রতিরোধ্য’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। তার মতে, এই ধরনের অভিযোগ মূলত দেশটির বৈজ্ঞানিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হচ্ছে।
তিনি গিলান প্রদেশের রাশত শহরে একটি নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব মন্তব্য করেন।
দীর্ঘ সময় ধরে তেহরান দাবি করে আসছে যে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরান সরকার জানায়, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিজ্ঞানে গবেষণা এবং কৃষি খাতে এই কর্মসূচির ব্যবহার করা হচ্ছে।
এদিকে, ইসরাইলের অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে তাদের পরমাণু অস্ত্রভান্ডারের অস্তিত্ব স্বীকার করেনি। ধারণা করা হয়, দেশটির হাতে কয়েক ডজন পরমাণু ওয়ারহেড রয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন