ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন


ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলস্বরূপ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ডিএফসির যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই অর্জনের ফলে দেশের জ্বালানি, প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশীয় কর্মসংস্থানও বাড়বে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

এ সময় মাহদী আমিন পলাতক রাজনৈতিক শক্তির দেশ ও বিদেশে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন।

আরও পড়ুন: এমপি ওসমান ফারুকের পদত্যাগ, স্পিকার সংসদকে জানালেন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে কেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।"

তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। তবে সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সেই পরিস্থিতির মোকাবিলা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের বৈঠক, আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের বৈঠক, আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাব

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন গন্তব্যগুলোকে তুলে ধরার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ইউএন ট্যুরিজমের সহযোগিতা চেয়েছেন। একইসঙ্গে, সংস্থাটি বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক আয়োজন করার প্রস্তাবও দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে, মন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মন্ত্রী বাংলাদেশের পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় সংস্থাটির মহাসচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বৈঠকে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় সংস্থাটির অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এছাড়া, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন মহাসচিব।

বৈঠকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মন্ত্রী। জবাবে, বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শাইখা আল নুয়াইস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু ভালো ফল নয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


শুধু ভালো ফল নয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ভালো ফল অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করাই যথেষ্ট নয়। প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, ব্যক্তিগত অর্জন, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ লক্ষ্য যথাযথভাবে উপস্থাপন করতে হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার সময় শিক্ষার্থীর সামগ্রিক যোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আবেদনকে আরো গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে তুলতে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন ছয়টি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছে। সেগুলো হলো—

একাডেমিক যোগ্যতাকে গুরুত্ব দিন

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একাডেমিক ফল অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তাই আবেদনে পূর্ববর্তী পরীক্ষার ফল, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, সম্পন্ন করা প্রাসঙ্গিক কোর্স এবং অর্জিত সনদের তথ্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, ডিগ্রি সনদসহ প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি। কোনো পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট তথ্য ও ব্যাখ্যা প্রদান করতে হবে।

স্টেটমেন্ট অব পারপাসে নিজের গল্প তুলে ধরুন।

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি শুধুমাত্র নিজের যোগ্যতা জানানোর মাধ্যম নয়, বরং কেন নির্দিষ্ট বিষয়ে পড়তে চান এবং ভবিষ্যতে কী করতে চান, তা তুলে ধরার সুযোগ। এসওপিতে নিজের একাডেমিক আগ্রহ, গবেষণার অভিজ্ঞতা, সম্পন্ন করা প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন কিংবা ব্যক্তিগত উদ্যোগের কথা উল্লেখ করা যেতে পারে। নির্বাচিত বিশ্ববিদ্যালয় ও কোর্সটি কেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটিও যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। মুখস্থ বা গতানুগতিক বক্তব্যের পরিবর্তে নিজের অভিজ্ঞতা ও লক্ষ্যকে প্রাধান্য দেওয়াই শ্রেয়।

সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরুন।

শুধু শ্রেণিকক্ষের ফল নয়, পাঠ্যবইয়ের বাইরের কার্যক্রমও একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও সক্ষমতা প্রকাশ করে। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা, সামাজিক উদ্যোগ কিংবা উদ্যোক্তা কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা আবেদনে যুক্ত করা যেতে পারে। বিশেষ করে, এসব অভিজ্ঞতার মাধ্যমে কীভাবে নেতৃত্বের দক্ষতা অর্জন করেছেন, দলগতভাবে কাজ করেছেন কিংবা কোনো উদ্যোগ বাস্তবায়ন করেছেন, তা উদাহরণসহ তুলে ধরুন। এতে একজন শিক্ষার্থী হিসেবে আপনার সামগ্রিক সক্ষমতা সম্পর্কে ভর্তি কর্তৃপক্ষের ইতিবাচক ধারণা তৈরি হতে পারে।

কার্যকর সুপারিশপত্র সংগ্রহ করুন

বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে সুপারিশপত্র বা লেটার অব রেকমেন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণত শিক্ষক, অধ্যাপক, গবেষণা তত্ত্বাবধায়ক কিংবা পেশাগত পরামর্শকের কাছ থেকে এ ধরনের সুপারিশপত্র সংগ্রহ করা যায়। যারা আপনার একাডেমিক যোগ্যতা, কাজের দক্ষতা ও ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে জানেন, তাদের সুপারিশকারী হিসেবে নির্বাচন করা উচিত। সুপারিশপত্রে শুধু প্রশংসাসূচক বক্তব্য না রেখে আপনার নির্দিষ্ট অর্জন, দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও দক্ষতার বাস্তব উদাহরণ থাকলে তা আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।

ইন্টার্নশিপ ও কাজের অভিজ্ঞতা যুক্ত করুন।

বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা আবেদনকে আরো শক্তিশালী করতে পারে। তবে স্নাতকপর্যায়ের আবেদনকারীদের জন্যও ইন্টার্নশিপ, খণ্ডকালীন চাকরি, গবেষণায় অংশগ্রহণ কিংবা মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ধরনের অভিজ্ঞতা থেকে কী শিখেছেন, কী ধরনের দায়িত্ব পালন করেছেন এবং তা নির্বাচিত বিষয়ে উচ্চশিক্ষার সঙ্গে কীভাবে সম্পর্কিত—সেসব বিষয় জীবনবৃত্তান্ত ও আবেদনে সংক্ষেপে তুলে ধরুন।

প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন, আবেদন করুন নির্ভুলভাবে

ভর্তির আবেদনে সামান্য ভুলও কখনো গুরুত্বপূর্ণ তথ্যের অসংগতি তৈরি করতে পারে। তাই আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, এসওপি, সুপারিশপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি তৈরির সময় ভাষা, বানান, ব্যাকরণ ও বিন্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। একই সঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের শেষ সময় এবং নথি জমা দেওয়ার নির্দিষ্ট নিয়ম ভালোভাবে যাচাই করা জরুরি। ইংরেজি যাদের মাতৃভাষা নয়, তাদের ক্ষেত্রে আইইএলটিএস, টোফেলসহ বিশ্ববিদ্যালয়-স্বীকৃত ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষায় প্রয়োজনীয় স্কোর অর্জনও গুরুত্বপূর্ণ।

শেষ কথা

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে শুধু ভালো একাডেমিক ফল নয়, বরং নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে উপস্থাপন করাও জরুরি। তাই আবেদনের শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন, বিশ্ববিদ্যালয়ের শর্ত যাচাই করুন এবং প্রতিটি আবেদন যত্নসহকারে সম্পন্ন করুন। মনে রাখবেন, একটি সুসংগঠিত ও তথ্যসমৃদ্ধ আবেদন আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেরিকোতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারীসহ ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


জেরিকোতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারীসহ ১১ জন নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আল-দিউক এলাকায় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে গুলি চালায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এই হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত হন। এছাড়া, আহত হয়েছেন আরও ১০ জন।

চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, এই ঘটনার বিস্তারিত জানা গেছে।

হামলার পূর্বে, এক তরুণের উরুতে এবং এক নারীর মাথায় গুলি লাগার খবর পাওয়া যায়। পরে, তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়।

জেরিকো সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বসতি স্থাপনকারীদের গুলিতে ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বয়স্ক পুরুষও রয়েছেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

মাহমুদুল হাসান রাজু

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে শিশুদের জন্য আইনি সহায়তা পাওয়ার সুযোগ বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দেশের শিশু বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে।

এটি নিশ্চিত করার জন্য যে কোনো শিশু জটিল আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে গিয়ে যথাযথ আইনি প্রতিনিধিত্ব, সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা ছাড়া না থাকে, আইনজীবীদের একটি বিশেষ নেটওয়ার্ক এবং শিশুবান্ধব আইনি সেবা চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের অধিকার সুরক্ষায় বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও জোরদার করা হবে।

এই উদ্যোগটি আইনি ব্যবস্থার অধীনে আসা শিশুদের জন্য অত্যন্ত কার্যকর হবে। এর আওতায় বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত শিশু-কিশোরদের পাশাপাশি রাষ্ট্রীয় আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন শিশুরা বিশেষভাবে উপকৃত হবে। শিশুদের উপযোগী এই কাঠামোর মাধ্যমে আইনি সহায়তা সহজলভ্য এবং বোধগম্য করে তোলা হবে, এবং বিচারিক কার্যক্রমের প্রতিটি পর্যায়ে তাদের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

আইনি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে মৌলিক অধিকার সুরক্ষা সন্নিবেশিত করার মাধ্যমে এ কাঠামো শিশুসংবেদনশীল আচরণ নিশ্চিত করবে। ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুরা প্রয়োজনে যেকোনো সময় পূর্ণাঙ্গ আইনি সহায়তা পাওয়ার সুযোগ পাবে।

এ উদ্যোগের বাস্তবায়নে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (ডিবিএলএ) ও ইউনিসেফ বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি তাদের নিজ নিজ দায়িত্ব ও কারিগরি অবদানের কিছু রূপরেখা নির্ধারণ করেছে।

এই কার্যক্রমের আওতায় ইউনিসেফ বিভিন্ন জেলায় বিশেষায়িত শিশুবান্ধব ডেস্ক প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা ও কাঠামোগত সহযোগিতা প্রদান করবে। অন্যদিকে, ডিবিএলএ অংশগ্রহণকারী জেলাগুলোতে নির্ধারিত আইনজীবী প্যানেল ও শিশুবান্ধব ডেস্ক গঠন করবে, যাতে শিশুদের সংশ্লিষ্ট আইনি মামলাগুলো কার্যকরভাবে পরিচালনা করা যায়।

এছাড়া, এই কর্মসূচির আওতায় শিশু আদালতে দায়িত্বরত বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ছয়টি জেলায় এ কার্যক্রম চালুর পরিকল্পনা করেছে এবং পর্যায়ক্রমে সারা দেশে এর পরিধি বিস্তারের লক্ষ্য নির্ধারণ করেছে।

এ উদ্যোগের সংশ্লিষ্ট সকল কার্যক্রম বাস্তবায়নের মূল কৌশলের ওপর আলোকপাত করে ডিবিএলএ-এর মহাপরিচালক মঞ্জুরুল হোসেন আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাসস’কে বলেন, ‘শিশু-সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনায় দক্ষ করে তুলতে প্রতিটি জেলা থেকে কয়েকজন আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শিশু আদালতের বিচারকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।’

মহাপরিচালক আরও জানান, কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ছয়টি জেলায় উদ্যোগটি শুরু করতে চায়। এরপর পর্যায়ক্রমে পুরো দেশে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে দেশজুড়ে প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা নিশ্চিত করা যায়।

বাংলাদেশে শিশুরা যেন প্রয়োজনে আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করার লক্ষ্যে গত ২৭ অক্টোবর ইউনিসেফ বাংলাদেশ এবং ডিবিএলএ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই আইনি সহায়তা কাঠামোটি সেই সমঝোতারই অংশ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%