১২:৫৭ পি.এম
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা দিন দিন বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বেপারী বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সমর্থন কামনা করছেন।
এর অংশ হিসেবে শুক্রবার রাতে নিজ বাড়ির বেপারী বাড়ির উঠানে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিয়ে একটি উঠান বৈঠকের আয়োজন করেন তিনি। বৈঠকে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরেন এবং সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এ সময় মোহাম্মদ কামাল হোসেন বেপারী বলেন, "আমি কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।"
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
বৈঠকে উপস্থিত স্থানীয়রা তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং আগামী দিনে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন