প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তান অভিযোগ করেছে যে, তারা পাকিস্তানের ভেতর বিমান হামলা চালিয়েছে। দেশটির দাবি, এই হামলা করা হয়েছে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের আস্তানা লক্ষ্য করে। এ তথ্য শুক্রবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে এই হামলাটি পরিচালনা করা হয়। তাদের মতে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু স্থাপনায় হামলা হয়েছে। উল্লেখ্য, এই দুটি প্রদেশের সঙ্গেই আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত রয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, যেসব স্থাপনায় হামলা করা হয়েছে সেগুলো আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তবে পাকিস্তান হামলার এই দাবি খারিজ করে দিয়েছে।
তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান অভিযোগ করে চলেছে যে, কাবুল তাদের সীমান্তে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে আফগানিস্তান সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
২০২১ সালের পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তান বিমান হামলা চালালে আফগানিস্তান পাল্টা হামলা করে। এর ফলে সংঘাত পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে।
গত মার্চে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। তবে এরপরও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। চীনের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।
জাতিসংঘের গত মে মাসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৯৭ জন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে যে, তারা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কোনো ধরনের হুমকি মেনে নেবে না। যেকোনো হুমকি মোকাবিলা করার ক্ষেত্রে আফগানিস্তান সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন