১০:০৬ পি.এম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি বলেছেন, অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে, সরকারের দায়িত্ব ও কর্তব্য হলো তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসিত করা।
এ লক্ষ্যে দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ফ্যাসিস্টের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নূর
যাতে তারা নিজেদেরকে সমাজে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।
আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের বিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
এছাড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
ডা. জাহিদ হোসেন বলেছেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশে ব্যাপক কাজের পরিধি রয়েছে।
বিগত সরকারের সক্রিয় ভূমিকা না থাকার কারণে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে কাজের পরিধি ব্যাপকতা পাবে।
এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর
জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
এতে এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, বরং দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন