প্রিন্ট এর তারিখঃ ১২ই নভেম্বর, ২০২৬ইং; ১১:০২ এম || প্রকাশের তারিখঃ ৫ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৯:২৫ পি.এম
তালাশ বিডির ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক আমির হোসেন
৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আমির হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) তালাশ বিডির নির্বাহী বিভাগ তাকে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করে।
নতুন দায়িত্বে সাংবাদিক আমির হোসেন ফেনী জেলার বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও সমসাময়িক নানা বিষয় তুলে ধরবেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে ফেনীর সংবাদ পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নিয়োগের পর সাংবাদিক আমির হোসেন বলেন, “তালাশ বিডির মতো একটি জনপ্রিয় গণমাধ্যমে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দের ও গর্বের। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার নীতিমালা মেনে কাজ করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তালাশ বিডির নির্বাহী বিভাগ আশা প্রকাশ করেছে, সাংবাদিক আমির হোসেন তার পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ফেনী জেলার গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকদের সামনে তুলে ধরবেন।
এদিকে আমির হোসেনের তালাশ বিডির ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"