ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ময়মনসিংহে স্বামীকে ঘুম থেকে তুলে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে


ময়মনসিংহে স্বামীকে ঘুম থেকে তুলে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘুম থেকে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রাজিব মিয়া (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে ওই ঘটনা ঘটে। রাজিব মিয়া ভাড়া বাড়ির মালিক রশিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় করা মামলার অন্যান্য আসামিরা হলেন- একই বাসার ভাড়াটিয়া, তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৬) ও আরেক ভাড়াটিয়া তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন (৩৫)।

আরও পড়ুন: গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর দিয়ে ৫ মাস পর কয়লা আমদানি শুরু

জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবক তার ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে ওই যুবককে ঘুম থেকে ডেকে তোলেন সিরাজুল ইসলাম বিকাশে টাকা পাঠানোর কথা বলে তাকে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যান। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় চায়ের দোকানে অপেক্ষা করে তারা চা-পান করে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল তাকে বাসায় পাঠিয়ে দেন। মামলায় উল্লেখ করা হয়, স্বামীকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়ার সুযোগে বাড়ির মালিকের ছেলে রাজিব ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং এ সময় অপর অভিযুক্ত হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।

মামলার বাদী জানান, সিরাজুল ইসলাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর বাসায় ফিরে তিনি স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। এ সময় কান্নার কারণ জানতে চাইলে তার স্ত্রী জানান, তাকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার পর একা পেয়ে বাড়ির মালিকের ছেলে রাজিব তাকে ধর্ষণ করেন। এ সময় হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: শেরপুরে জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে যাওয়ার পথে ভারতীয় নারী মিলান বর্মন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে যাওয়ার পথে ভারতীয় নারী মিলান বর্মন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় একটি ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নারীর নাম মিলান বর্মন (৫০)। এ ঘটনার সময় তার সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যেতে সক্ষম হয়।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা-বাগানের মোঘলাবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিলেন। এ সময় ওই ভারতীয় নারী দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল মিলান বর্মনকে আটক করতে সক্ষম হয়। তবে তার সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার এলাকার যতিন্দ্র বর্মনের স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে এ দেশে অবস্থান করছিলেন। পরে দুই বাংলাদেশির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

বিজিবি জানায়, আটক নারীর কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজের নামের ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।

বিজিবির নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত টহল দল তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইউনিভার্সে মাহির পক্ষে ৮ কোটি ভোটের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


মিস ইউনিভার্সে মাহির পক্ষে ৮ কোটি ভোটের সমর্থন

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় দেশের মানুষের কাছ থেকে পাওয়া অভাবনীয় সাড়ায় তিনি আপ্লুত। মাহির পক্ষে পড়েছে প্রায় ৮ কোটি ভোট এই প্রতিযোগিতায়। বিপুল এই সমর্থনে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

দেশবাসীর এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তাঁর কাছে এই বিপুলসংখ্যক ভোট কেবল প্রতিযোগিতায় এগিয়ে থাকার উপলক্ষ নয়, বরং দেশের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন।

মাহি মনে করেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই যাত্রায় দেশবাসীর সমর্থন তাঁকে বাড়তি সাহস জুগিয়েছে। দূর দেশে থেকেও দেশের মানুষের ভালোবাসা অনুভব করছেন তিনি। প্রতিটি ভোট, শুভকামনা ও সমর্থন তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহি জানান, এই ভালোবাসা তাঁকে আরও অনুপ্রাণিত করছে। সবার প্রত্যাশার মর্যাদা রাখতে চান তিনি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হওয়ার সুযোগ পান সামিরা খান মাহি। এরপর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে মিস ইউনিভার্সের মূল আসরে অংশ নিচ্ছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিনেতা তমালসহ দুজনকে কারাগারে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিনেতা তমালসহ দুজনকে কারাগারে পাঠাল আদালত

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার রিমান্ড শেষ হওয়ার পর আদালত অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এ আদেশটি সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে প্রদান করেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা।

গত ২০ নভেম্বর আদালত মিজানুর রহমান ও তমালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। একই মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের জন্য সাত দিনের রিমান্ডের আদেশও দেওয়া হয়েছিল।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৯ নভেম্বর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুর রহমানকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার এবং অভিযোগ সূত্রে জানা যায়, ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে জড়ো হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীপক্ষের দাবি: আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


নারীপক্ষের দাবি: আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ তদন্ত

নারী অধিকারবিষয়ক সংগঠন ‘নারীপক্ষ’ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। সংগঠনটি ট্রেড ইউনিয়ন নেতাসহ সাধারণ শ্রমিকদের আটকের ফলে নির্যাতন, হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগের নিরপেক্ষ পর্যালোচনা এবং বেআইনিভাবে আটক শ্রমিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে আন্দোলন সম্পাদক গীতা দাস এসব দাবি উত্থাপন করেন।

তিনি তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, তৈরি পোশাকশিল্পের বিদ্যমান মজুরি নিয়ে অসন্তোষ এবং শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে নারী শ্রমিকনেতাসহ সাধারণ শ্রমিকদের আটকের ঘটনা ঘটেছে। ট্রেড ইউনিয়ন নেতাসহ সাধারণ শ্রমিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, হয়রানি ও গ্রেপ্তার শ্রমিক অধিকারের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি পোশাক শ্রমিকদের জন্য বাস্তবসম্মত, ন্যায়সংগত ও সম্মানজনক জীবনযাপনের উপযোগী ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি। শ্রমিকদের ন্যায্য মজুরির দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকার, মালিকপক্ষ ও ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং গঠনমূলক আলোচনা প্রয়োজন।

বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের ওপর দমন-পীড়নের পরিবর্তে গঠনমূলক আলোচনার মাধ্যমে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%