০৮:০৩ এম
অনুষ্ঠানে মন্দিরা জানান, ‘থেরাপি’ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ২০ বছর ধরে প্রয়োজনে মনোবিদের সাহায্য নিচ্ছেন তিনি। ২০ বছর আগে থেকে মনোবিদের সাহায্য কেন নিয়েছিলেন, সেটি প্রথমে জানান মন্দিরা। ২০২১ সালে অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদী হারিয়েছেন তাঁর স্বামী রাজ কৌশলকে। সেই সময় তিনি ভেঙে পড়েছিলেন। মনের কথা উজাড় করেছিলেন সমাজমাধ্যমেও। এর পর তিনি মনোবিদের সাহায্য নিয়েছিলেন। সেই সময়ে তাঁর মনের অবস্থা কেমন ছিল, সে সম্পর্কেrecently এক অনুষ্ঠানে মুখ খুললেন মন্দিরা।
অনুষ্ঠানে মন্দিরা বলেন, ‘থেরাপি’ তাঁর জীবনের একটি অত্যাবশ্যকীয় অংশ। তিনি প্রায় ২০ বছর ধরে প্রয়োজনে মনোবিদের সাহায্য নিচ্ছেন। ২০ বছর আগে প্রথম বার প্রয়োজনে মনোবিদের সাহায্য কেন নিয়েছিলেন, সেটিও বিস্তারিতভাবে জানালেন। জানালেন, “প্রায় ২০ বছর আগে প্রথম বারের জন্য থেরাপি নিতে গিয়েছিলাম। যখন আমি মাকে জানালাম যে আমি থেরাপি সেশনে গিয়েছি, মা বলেছিলেন, ‘কেন? তোমার কী হয়েছে?’ আমি বলেছিলাম যে, আমার মনের ভিতরে যা চলছিল, সেটি কাউকে বলতে চাইছিলাম। তখন মা বলেন, ‘আমাকে বলতে পারতে।’ কিন্তু আমি তাতে রাজি হইনি।”
এর পর আবেগপ্রবণ হয়ে মন্দিরা মন্তব্য করেন, “যখনই মনে হয়েছে আমার জীবনে কিছু ঠিক নেই বা ভারসাম্য নষ্ট হয়েছে, তখনই আমি মনোবিদের সাহায্য নিয়েছি। সব সময়েই উপকার পেয়েছি। আমার স্বামীকে হারানোর পর মনোবিদের সঙ্গে নিয়মিত কথাবার্তাই শোক কাটিয়ে উঠতে সাহায্য করেছে। স্বামীকে হারানোর পরে আবারও আমি থেরাপির আশ্রয় নিয়েছিলাম।”
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
মন্দিরা ১৯৯৯ সালে পরিচালক রাজ কৌশলকে বিয়ে করেন। তাঁদের পুত্র বীরের জন্মের পর ২০২০ সালে শিশুকন্যাকে দত্তক নেন, কন্যার নাম তারা। ২০২১ সালের জুন মাসে ৫০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজ কৌশলের মৃত্যু হয়। তাঁর পর থেকেই সন্তানদের একাই মানুষ করছেন মন্দিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন