০১:০৩ পি.এম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী এই বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন হলেন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা (৬০) এবং অপরজন শুকানপুকুর ইউনিয়নের লাউথুতি এলাকার ৩৬ অধিকারীর ছেলে জীবন অধিকারী (৪০)।
আহতদের মধ্যে রয়েছেন বড় বালিয়া এলাকার জরিনা (৪০), লক্ষীরহাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন এবং আফিজুল।
তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূল্লী থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। একই সময়ে ঠাকুরগাঁও থেকে একটি পিকআপ ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে এটি একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রংপুরে ছাত্রদলের শোডাউনে ‘আপা আপা করিস না’ স্লোগান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন