০৯:৩৮ পি.এম
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, অতীতে অনেক প্রকল্প জনস্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে নেওয়া হতো।
ফলে দেশের উন্নয়ন ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতি পুনরুদ্ধারের পথে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা ও সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সিলেটে যান চলাচলে নতুন বিধিনিষেধ, রিকশা চলাচল নিষিদ্ধ
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. তিতুমীর বলেন, আগের সরকারের রেখে যাওয়া পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) নিম্ন বাস্তবায়ন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সরকারি অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ায় প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে জটিলতা সৃষ্টি হয়েছিল।
এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
স্থানীয় সংসদ সদস্যরা জনগণের চাহিদার ভিত্তিতে যেসব প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরবেন, সেগুলো দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা করা হবে।
আরও পড়ুন: ফটিকছড়িতে হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর আটক মাদক কারবারি ইয়াসিন
সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের অর্থায়নে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৯১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন