ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কুড়িগ্রামে অধিকাংশ নদীর পানি কমলেও ঊর্ধ্বমুখী তিস্তা


কুড়িগ্রামে অধিকাংশ নদীর পানি কমলেও ঊর্ধ্বমুখী তিস্তা

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমা শুরু করেছে, যদিও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টির প্রভাব কমে যাওয়ার ফলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদের পানি নিম্নমুখী হয়ে জেলা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি করছে।

আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের

তবে তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বুধবার (১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩১ মিটার। এই পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সকাল ৬টার তুলনায় পানি ২ সেন্টিমিটার কমেছে।

এছাড়া, তালুক শিমুলবাড়ী পয়েন্টে ধরলার নদী পানি ৫ সেন্টিমিটার কমে ২৯ দশমিক ৮২ সেন্টিমিটারে নেমেছে, যা বিপৎসীমার ১ দশমিক ০৫ মিটার নিচে রয়েছে।

দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৩৩ মিটার। এ পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল ৬টার তুলনায় এ পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার কমেছে।

আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ

ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানির উচ্চতা ২৫ দশমিক ০৭ মিটারে স্থির রয়েছে। হাতিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার কমে ২৩ দশমিক ৫৩ মিটার এবং চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে ২২ দশমিক ৪৯ মিটারে নেমেছে। উভয় পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সকাল ৯টায় সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ মিটার, যা বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারি বৃষ্টিপাত হলে তিস্তার পানি আবারও বাড়তে পারে বলে পাউবো জানিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে কোনো বৃষ্টিপাত না হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐশী বাংলার অডিটর আঃ ছত্তার ফরাজীর বড় ভাইয়ের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


ঐশী বাংলার অডিটর আঃ ছত্তার ফরাজীর বড় ভাইয়ের ইন্তেকাল

জাতীয় দৈনিক ‘ঐশী বাংলা’ পত্রিকার অডিটর আলহাজ্ব আঃ ছত্তার ফরাজীর বড় ভাই এবং জাতীয় সাংবাদিক সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক ও ঐশী বাংলার বরিশাল জেলা ব্যুরো চিফ হাফেজ মোঃ জাকারিয়ার সেজ চাচা আঃ রহমান ফরাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রাত ৪টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের রাজস্থানে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ এম


ভারতের রাজস্থানে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

ভারতে চলমান একটি দুর্ঘটনায় বাস ও ট্রাকের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন। রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ট্রেলারের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে ঘটনার সময় বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। প্রথমে যানটি একটি ট্রেলারের (একটি বড় ট্রাক) সঙ্গে ধাক্কা খায় এবং এরপর উভয় যানবাহনে আগুন ধরে যায়।

ভিডিওতে দেখা যায়, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন এবং যানবাহন দুটিতে প্রচণ্ড আগুন জ্বলছে। কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, উপরের বার্থের যাত্রীরা মাটিতে ছিটকে পড়েন। তারা আরও জানান, পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, নিহত যাত্রীদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।

এদিকে, দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি লোকজনকে উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের চিকিৎসার উদ্দেশ্যে দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও, পুলিশ সন্দেহ করছে যে বাসের চালক হতে পারে ঘুমিয়ে পড়েছিলেন। বাসের উচ্চ গতিও একটি সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উদ্ধার ও দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর ফলে আরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মতে, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ে ভবনে বিমান দুর্ঘটনা, কারণ নিয়ে মুখে কুলুপ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ এম


বেইজিংয়ে ভবনে বিমান দুর্ঘটনা, কারণ নিয়ে মুখে কুলুপ চীনের

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন ‘সিআইটিআইসি টাওয়ার’-এ একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার পর চার দিন পার হয়ে গেলেও, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিমানের পাইলট নিহত হয়েছেন এবং ১৩ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির সরকারি দল কমিউনিস্ট পার্টির সদর দপ্তরের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটার ফলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনার পর থেকে চীনের সরকারি সংবাদমাধ্যম ‘বেইজিং ডেইলি’-তে মাত্র ৬০ শব্দের একটি সংক্ষিপ্ত বিবৃতি ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর ১০৯ তলাবিশিষ্ট ওই ভবনে যে গর্ত তৈরি হয়েছে, সেটি কাঠের তক্তা দিয়ে আটকে দেওয়া হয়েছে। ইন্টারনেট থেকে এই ঘটনার সব ভিডিও ফুটেজ খুব দ্রুত মুছে ফেলা হচ্ছে।

এমনকি ভবনটির সাধারণ ছবি বা মিমও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, বেইজিংয়ের তিনটি বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিমান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে এবং এ বিষয়ে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে।

বেইজিংয়ের রাজনৈতিক কেন্দ্রস্থলের ওপর ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাধারণ বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এত কঠোর নিরাপত্তা ও আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও কিভাবে একটি বিমান শহরের ভেতরে ঢুকে পড়ল, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের শীর্ষ নেতাদের থাকার জায়গার এত কাছাকাছি একটি বিমান চলে আসা বড় ধরনের নিরাপত্তা ত্রুটি। এটি সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এখনো নিশ্চিত নয় যে, এটি পাইলটের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি। আন্তর্জাতিক অঙ্গনে অনেকে এই ঘটনাকে ১৯৮৭ সালে মস্কোর রেড স্কোয়ারে এক জার্মান পাইলটের বিনা অনুমতিতে বিমান নামানোর ঐতিহাসিক ঘটনার সঙ্গে তুলনা করছেন। সেই ঘটনার পর রাশিয়ার বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:০০ এম


পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

পাকিস্তানের লাহোরের কাছে অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। দুর্ঘটনার প্রেক্ষিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার স্থান লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টার। নিহত শিশুদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতলে ভর্তি করা হয়েছে।

জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ হয়ে যায়।

এ ঘটনায় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুজনকে আটক করা হয়েছে।

নিহত এক শিশুর স্বজন বিবিসিকে জানিয়েছেন, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই শোচনীয় ছিল। তিনি দাবি করেন, যখন শিশুরা পড়াশোনা করছিল তখন ছাদের ওপর মেরামতের কাজ চলছিল। অতিরিক্ত ওজনের কারণে ছাদটি ধসে পড়ে।

এলাকার আরেক বাসিন্দা বিবিসিকে বলেন, এত পরিবারের শিশু মারা গেছে যে, কার বাসায় আগে সমবেদনা জানাতে যাবেন, সেটাই বুঝতে তিনি পারছেন না।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এই ঘটনাকে হৃদয়বিদারক ট্র্যাজেডি বললে, তিনি উল্লেখ করেন যে, ১৪ নিরীহ শিশুর মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%