ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

এইচএসসির স্থগিত পরীক্ষা দিতে পুনরায় নিবন্ধনের আহ্বান


এইচএসসির স্থগিত পরীক্ষা দিতে পুনরায় নিবন্ধনের আহ্বান

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের পুণরায় নিবন্ধনের আহ্বান করেছেন আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর (চট্টগ্রাম বোর্ড বাদে) পদার্থবিজ্ঞান প্রথম, হিসাববিজ্ঞান প্রথম ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র

স্থগিত হওয়া এসব পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে পুনরায় নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষাবোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ থাকবে কি না, সে সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার। সরকারের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রবিবার (২৬ জুলাই) ঢাকায় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এন্ড বেয়ার (বিইএআর) সামিট ২০২৬ এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, উদ্ভাবন ও নির্মাতা দেশ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে।’

আলোচনায় তিনি ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তি সেবার উদ্ভাবন এবং রপ্তানিতে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বলেন, ‘দেশের তরুণরাই এই খাতের নেতৃত্ব দিতে সক্ষম। উদ্ভাবনী, গবেষণা ও নীতিগত সহায়তায় তরুণদের পাশে থাকবে সরকার।’

এরপর বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসাইন, পারড্যু বিশ্ববিদ্যালয় এবং চীফ আর্কিটেক্ট, সিলিকন রিভার বাংলাদেশ, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবির ফার্মা ক্লাবের নেতৃত্বে হাফিজুর রহমান ও ইমন হোসাইন

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


মাভাবিপ্রবির ফার্মা ক্লাবের নেতৃত্বে হাফিজুর রহমান ও ইমন হোসাইন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ফার্মা ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শুধুমাত্র সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ভোটগ্রহণ করা হয়।

গতকাল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণে মোট ২১১ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৮৭টি ভোট বৈধ এবং দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ভিপি পদে হাফিজুর রহমান ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, জিএস পদে ইমন হোসাইন ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ের পর অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত জিএস ইমন হোসাইন বলেন, “অনুভূতিটা সত্যিই অসাধারণ। তবে আমি এটাকে অর্জনের চেয়ে দায়িত্ব হিসেবেই দেখছি। আমার লক্ষ্য থাকবে কাজের মাধ্যমে সবার বিশ্বাসের মূল্য দেওয়া এবং ক্লাবকে আরও কার্যকর, সক্রিয় ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলা।”

নবনির্বাচিত ভিপি হাফিজুর রহমান বলেন, “আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা রেখে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই।”

তিনি আরও বলেন, “আজ থেকে আগামী এক বছর শুধু আমি একা ভিপি নই, ফার্মেসি বিভাগের প্রত্যেক শিক্ষার্থীই ভিপি। আমাদের শিক্ষার্থীদের কথাই আমার কথা হবে, ইনশাআল্লাহ।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন বিভাগের কার্যালয়ের সামনে চলে এলো বাঘ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


বন বিভাগের কার্যালয়ের সামনে চলে এলো বাঘ

গতকাল শুক্রবার দুপুরে সুন্দরবনের ভেতরে বন বিভাগের একটি কার্যালয়ের সামনে দেখা গিয়ে একটি বাঘ।

সুন্দরবনের ভেতরে বন বিভাগের একটি কার্যালয়ের সামনে এই বাঘটি দেখা যায়। গতকাল শুক্রবার দুপুরের সময় বাগেরহাটের মোংলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেই সময় বনকর্মীরা মুঠোফোনের ক্যামেরায় বাঘটির বিচরণের বিভিন্ন দৃশ্য ধারণ করেন।

শ্যালা নদীর দক্ষিণ-পশ্চিম পাড়ে অবস্থিত এই বনকেন্দ্র। নদী পাড়ের দক্ষিণ দিক থেকে এসে বাঘটি কিছুক্ষণ থামে এবং এরপর চারপাশ দেখে আবার উত্তর দিকের জঙ্গলে ঢুকে পড়ে।

বন কর্মকর্তাদের ধারণা, এটি একটি পূর্ণবয়স্ক বাঘিনি। এর আগে আন্ধারমানিকে গত ১৩ জুলাই চিকিৎসা শেষে একটি উদ্ধার করা বাঘিনিকে অবমুক্ত করেছিল বন বিভাগ। চলতি বছরের ৪ জানুয়ারি বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন শরকির খালের এলাকায় ফাঁদে আটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বাঘিনীটিকে। চিকিৎসার পর তাকে প্রায় ছয় মাস পরে ফেরানো হয় তার স্বাভাবিক আবাসে। তবে শুক্রবার দেখা পাওয়া বাঘটি একই বাঘিনী কিনা, সেটি এখনো কর্তৃপক্ষ নিশ্চিত নয়।

অবমুক্ত করা বাঘিনির চলাফেরা পর্যবেক্ষণের জন্য প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে ২০টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরায় সম্প্রতি নতুন করে আরও তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে। শুধু বাঘই নয়, ক্যামেরাগুলোর মাধ্যমে ধরা পড়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, মেছো বাঘ, বন মোরগ, বন্য শুকরসহ নানা বন্যপ্রাণীও।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ডোরার নকশা বিশ্লেষণে মনে হচ্ছে, শুক্রবার দেখা পাওয়া বাঘিনিটি বন বিভাগের অবমুক্ত করা বাঘিনি নয়। বরং এটি অন্য একটি বন্য বাঘিনির সম্ভাবনাই বেশি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সম্প্রতি বাঘের বিচরণ আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে এবং একই সঙ্গে হরিণের সংখ্যা বেড়েছে। নিয়মিত টহলে আরও বেশি বাঘের পায়ের ছাপ মিলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন-জির কাছে কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেন সোনাক্ষী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


জেন-জির কাছে কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেন সোনাক্ষী

ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মীভাবে হাজির হয়েছেন। ভিডিওর প্রথমে সোনাক্ষীকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরার সামনে এসে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

Capture

সোনাক্ষী বলেন, "আমি আগে জেন জি প্রজন্মকে খুব একটা গুরুত্ব দিতাম না। মনে করতাম, এদের দিয়ে তেমন কিছু হবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল।" তিনি আরও বলেন, "আমি জেন জি হতে চাই। আপনারা অসাধারণ কাজ করেছেন।"

ভিডিওর একটি পর্বে অভিনেত্রী মাথায় থাকা টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। এসময় তাকে জিমের ছোট প্যান্ট, ঢিলেঢালা টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।

শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকে সোনাক্ষী তাদের প্রতি সমর্থণ দিয়ে আসছিলেন। এছাড়া অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও তিনি একাধিকবার কথা বলেছেন।

ভিডিওটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই শিক্ষার্থীদের প্রতি তার সমর্থনকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ তার এই ভিন্নধর্মী প্রতিবাদী ভঙ্গির সমালোচনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%