ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন


ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন

ওয়ার্ল্ড ক্লাস স্কিন কেয়ার ব্র্যান্ড বায়োজিন এখন টাঙ্গাইলে,দেশের অন্যতম স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস টাঙ্গাইলে তাদের ২৪তম শাখার কার্যক্রম শুরু করেছে। নতুন এই শাখার মাধ্যমে টাঙ্গাইল ও আশপাশের এলাকার গ্রাহকেরা বিজ্ঞানভিত্তিক ও পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মৌ-কসমেটিকস পণ্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

১৮ অক্টোবর টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ায়, নব্বই বাড়ি রোডের নর্থ প্যালেসের তৃতীয় তলায় বায়োজিনের নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখাটির উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সময় বায়োজিনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেহজাবীন চৌধুরী বলেন, "বায়োজিন আমাদের সবার প্রিয় একটি ব্র্যান্ড। স্কিনকেয়ার নিয়ে সচেতন মানুষের কাছে ব্র্যান্ডটি ভালোবাসা ও আস্থার জায়গা তৈরি করেছে। আজ টাঙ্গাইলে বায়োজিনের ২৪তম শাখার উদ্বোধনে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। টাঙ্গাইলের মানুষও এখন নিজের শহরেই বায়োজিনের প্রোডাক্ট ও সেবা নিতে পারবেন।"

আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

বায়োজিনের প্রোডাক্ট ও ট্রিটমেন্ট সম্পর্কে তিনি বলেন, "বায়োজিনের বিশ্বমানের প্রোডাক্ট ও আধুনিক ট্রিটমেন্টের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগটি আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিজের ত্বক ও চুলের জন্য কোন কেয়ারটি প্রয়োজন, সেটা বুঝে সিদ্ধান্ত নিতে পারলে যত্ন নেওয়াটাও অনেক সহজ হয়ে যায়।

বায়োজিনে একই জায়গায় পরামর্শ, প্রোডাক্ট ও ট্রিটমেন্ট পাওয়ার এই সুবিধাটি আমার খুব ভালো লাগে। টাঙ্গাইলে নতুন শাখার জন্য শুভকামনা জানিয়ে মেহজাবীন আরও বলেন, "আমরা সবাই চাই নিজের ও প্রিয়জনের যত্নে ভালো মানের প্রোডাক্ট এবং নির্ভরযোগ্য সেবা বেছে নিতে। বায়োজিন সেই সেবা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আরও কাছে নিয়ে যাচ্ছে, এটা আনন্দের বিষয়। আশা করি, টাঙ্গাইলেও বায়োজিন সবার ভালোবাসা অর্জন করবে। নতুন এই পথচলার জন্য বায়োজিন পরিবারের প্রতি আমার আন্তরিক শুভকামনা।"

উদ্বোধন উপলক্ষে বায়োজিনের চলমান 'গোল্ডেন উইন ফেস্ট' অফারে স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এবং ডার্মো-কসমেটিকস পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে স্বর্ণের নেকলেস, স্কুটি, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বায়োজিন কসমেসিউটিক্যালস বিজ্ঞানভিত্তিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পার্সোনালাইজড সেবার মাধ্যমে দেশের স্কিনকেয়ার খাতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের ত্বকের ধরন, জীবনযাপন, পরিবেশ এবং ত্বকের বিভিন্ন প্রয়োজন বিবেচনা করে উপযোগী ও কার্যকর স্কিনকেয়ার সমাধান দেওয়ার ওপর গুরুত্ব দেয়।টাঙ্গাইল শাখা চালুর মাধ্যমে বর্তমানে সারা দেশে বায়োজিনের শাখার সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের সেবা ও পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। বায়োজিনের মোট কর্মীর প্রায় ৮৩ শতাংশ নারী। নারীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

বায়োজিন কসমেসিউটিক্যালসের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডসে প্রতিষ্ঠানটি 'বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী কসমেসিউটিক্যালস ব্র্যান্ড' হিসেবে স্বীকৃতি পায়। এ ছাড়া স্কিনকেয়ার খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ ও অর্জন আন্তর্জাতিক গণমাধ্যম বিজনেস ইনসাইডার, উইমেন্স ইনসাইডার, ইয়াহু ফাইন্যান্স, এপি, এবিসি ও ফক্স নিউজসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বায়োজিনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল হক ২০২৩ সালে সিইও রিভিউ ম্যাগাজিনের 'এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার' সম্মাননা পান। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের স্ট্যানফোর্ড সিড ট্রান্সফরমেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

টাঙ্গাইলে ২৪তম শাখা চালুর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত করল বায়োজিন কসমেসিউটিক্যালস। নতুন এই শাখার মাধ্যমে টাঙ্গাইল ও আশপাশের এলাকার গ্রাহকেরা এখন আরও সহজে প্রতিষ্ঠানটির সেবা ও পণ্য গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ প্রতিনিধি | আমিনুল ইসলাম রিয়াদ

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের

সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সন্দ্বীপে বরণ, মহিলা বিভাগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় সন্দ্বীপে তাঁর সফর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পেশাজীবী দায়িত্বশীলা খালেদা ইয়াছমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি লুৎফুন্নাহার।

প্রধান অতিথির বক্তব্যে শামছুন্নাহার বেগম বলেন, নারীদের শিক্ষা, নৈতিকতা, আত্মমর্যাদা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতা ও সামাজিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্দ্বীপের নারীদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক উদ্যোগ নিতে হবে।

তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি সামাজিক বৈষম্য দূরীকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে নারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নারীদের অধিকার, শিক্ষা ও ক্ষমতায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সুরক্ষা আইন সরকারের জন্য আত্মঘাতী হবে: ড. ইফতেখারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


সাইবার সুরক্ষা আইন সরকারের জন্য আত্মঘাতী হবে: ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বাস্তবায়িত হলে তা সরকারের জন্য বুমেরাং বা আত্মঘাতী হয়ে উঠবে।

তিনি রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যলয়ে সাইবার সুরক্ষা আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, "প্রস্তাবিত আইনটি সরকারের জন্য বুমেরাং হবে, আত্নঘাতী হবে। সরকারের উচিত এই অবস্থান থেকে সরে আসা।"

তিনি আরও উল্লেখ করেন, আইনে প্রাধান্য পেয়েছে কীভাবে ক্ষমতাকে আরও কুক্ষিগত করা যায়। এর মাধ্যমে বাকস্বাধীনতাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হচ্ছে। ভুয়া তথ্য ঠেকানোর নামে মানুষের অধিকারকে ‘ক্রিমিনালাইজ’ করা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ফেসবুক, ইউটিউবের মতো অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মগুলোর অ্যাকাউন্টটিবিলিটি নিশ্চিত না করা গেলে, অনলাইনে মিস ইনফরমেশন, ডিজইনফরমেশন শুধুমাত্র আইন করে বন্ধ করা সম্ভব হবে না।

একই অনুষ্ঠানে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী মন্তব্য করেন, ক্ষমতাসীন সরকার সমালোচনার বিরুদ্ধে আইন করতে চায়, কিন্তু ক্ষমতা হারানোর পর তারাই অন্যায়ের শিকার হয়।

তিনি সরকারের উদ্দেশে বলেন, "দয়া করে আমাদের হাতটা আবার বাঁধবেন না। হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে। আপনার জন্য কিন্তু আমি আর লিখতে পারব না। আপনাকে একদিন আমাদের কাছে আবার আসতে হবে।"

অন্য বক্তারা আইনে মানহানি, দায়মুক্তি বিষয়টি না রাখার কথা জানান। তারা সাংবাদিকদের এই আইনের আওতায় না পড়লে সরকারকে তা আইনে উল্লেখ করে দেয়ার পরামর্শ দেন।

গোলটেবিল বৈঠকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ প্রমুখ অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেক থেকে ভুয়া চিকিৎসক রাকিব হোসেন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ঢামেক থেকে ভুয়া চিকিৎসক রাকিব হোসেন আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আটক করা হয়েছে এক ভুয়া চিকিৎসক। তার নাম রাকিব হোসেন (২৫) বলে জানা যায়।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারের সামনে থেকে আনসার সদস্যরা তাকে আটক করেন।

প্রত্যক্ষদর্শী জরুরি বিভাগের কয়েকজন সিনিয়র স্টাফ নার্স জানিয়েছেন, দুপুরের দিকে ওই যুবক গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে জরুরি বিভাগের ৪ নম্বর রুমের অপারেশন থিয়েটারের সামনে এসে নার্সদের কাছে এক চিকিৎসকের খোঁজ করেন। তখন দায়িত্বরত নার্সদের সন্দেহ হলে তারা ওই যুবকের পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক হিসেবে পরিচয় দেন।

তবে তার পোশাক ও আচরণ দেখে সন্দেহ আরও বাড়ে। এক রোগীর চিকিৎসাপত্র পড়তে দেয়া হলে তিনি সেটি পড়তে না পেরে নিজেকে আবার নার্স বলে পরিচয় দেন। নার্সিং কলেজের নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি সেগুলোও বলতে পারেননি। এরপর তাকে দায়িত্বরত আনসারদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শী সিনিয়র স্টাফ নার্স।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, আনসারদের হাতে আটক হওয়ার পর হাসপাতালের পরিচালক ওই প্রতারককে পুলিশ হেফাজতে নিতে বলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, আটক হওয়া ভুয়া চিকিৎসক নিজেকে রাকিব হোসেন বলে পরিচয় দিয়েছেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম ফারুক হোসেন। বর্তমানে তিনি ঢাকার সাভারে বসবাস করছেন। জানা যায়, ওই যুবকের ভাই হাসপাতালে ভর্তি আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
১৩ ইউনিয়ন

গাইবান্ধায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


গাইবান্ধায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন

গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ৫৬ জন। কুপতলা ইউনিয়নে সর্বাধিক ১১ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন, অন্যদিকে রামচন্দ্রপুর ইউনিয়নে সর্বনিম্ন একজন মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে এই তৎপরতা শুরু হয়েছে।

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় আগামী রোববার (১৮ অক্টোবর)। এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসব ফরম সংগ্রহ করেন।

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান জানান, ইউনিয়নভিত্তিক মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে ৭ জন, মালিবাড়ী ইউনিয়নে ৫ জন, কুপতলা ইউনিয়নে ১১ জন, সাহাপাড়া ইউনিয়নে ২ জন, বল্লমঝাড় ইউনিয়নে ৬ জন, রামচন্দ্রপুর ইউনিয়নে ১ জন, বাদিয়াখালী ইউনিয়নে ২ জন, বোয়ালী ইউনিয়নে ২ জন, খোলাহাটি ইউনিয়নে ৫ জন, ঘাঘোয়া ইউনিয়নে ৪ জন, গিদারী ইউনিয়নে ৫ জন, কামারজানি ইউনিয়নে ৩ জন এবং মোল্লারচর ইউনিয়নে ৩ জন রয়েছেন। সব মিলিয়ে ১৩টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি আরও জানান, রোববার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই ও তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মোট ১৩ জনের নাম চূড়ান্ত দলীয় মনোনয়নের জন্য সুপারিশ করা হবে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মনোনয়ন ফরম বিতরণের সময় গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%