প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি এবং অবৈতনিক অধ্যয়নের সুযোগ প্রদানের লক্ষ্যে গঠিত একটি কমিটির সভায় আবেদন যাচাই-বাছাই করে মোট ১ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মনোনীত শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে তাদের নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য, সংশ্লিষ্ট শাখার নাম এবং রাউটিং নম্বর জমা দিতে হবে।
এছাড়া আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ এবং ইউনিট থেকে প্রাপ্ত মোট ১ হাজার ৭৬০টি আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই শেষে মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের জন্য ১,৫২৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৫৩৩ জন মেধা বৃত্তি এবং ৯৯৫ জন অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিরক্ষা বৃত্তির আওতায় মোট ২৬১ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এখানে ২৫০ জন বৃত্তি এবং ১১ জন অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাচ্ছেন।
গৃহীত সিদ্ধান্ত অনুসারে, মেধা বৃত্তি ও প্রতিরক্ষা বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বৃত্তি শাখা থেকে ইতোমধ্যে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে প্রয়োজনীয় তথ্যছক পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন