প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সন্দ্বীপে হাত, পা এবং মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে স্থানীয়রা উপজেলার মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান। খবর পাওয়ার পর সন্দ্বীপ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এই সম্পর্কিত বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও সন্দ্বীপ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন