ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে প্রস্তাব বিপুল ভোটে গৃহীত


জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব, যা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু জনগণের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ছিল, বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২৮টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়, ৬টি দেশ বিপক্ষে এবং ৩৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, "রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগণের নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।"

আরও পড়ুন: নেছারাবাদে ছেলে সিয়াম হত্যায় বাকপ্রতিবন্ধী পিতা আরিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর

তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, "এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।"

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন না। শিক্ষার্থীদের জন্যও শ্রেণিকক্ষে পাঠদানের সময় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশের আওতায়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তিনি সংসদে উল্লেখ করেন যে, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকে দায়েশের অভিযোগে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


ইরাকে দায়েশের অভিযোগে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

ইরাকের একটি ফৌজদারি আদালত ছয়জন ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে, যারা দায়েশের (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীতে সদস্যপদ থাকার অভিযোগে দণ্ডিত হয়েছেন। এই রায়ের ফলে একই মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বাগদাদের কারখ ফৌজদারি আদালত বুধবার একটি শুনানির পর এ রায় ঘোষণা করেন। শুনানির সময় আসামিদের পক্ষে আইনজীবী এবং বাগদাদে অবস্থিত ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এমনটি আল-সুমারিয়া নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যে ছয় ফরাসি নাগরিককে দণ্ড দেওয়া হয়েছে, তারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হয়েছিলেন।

তাদের বিরুদ্ধে ইরাকের ২০০৫ সালের ১৩ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের ৪ নম্বর ধারার ১ উপধারা এবং ২ নম্বর ধারার ১ ও ৩ উপধারার অধীনে এই দণ্ড কার্যকর করা হয়েছে।

সূত্র: ইরনা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জ থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ, অভিযানে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


কেরানীগঞ্জ থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ, অভিযানে পুলিশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে থানার প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই নিক্ষেপকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ব্যক্তি জানান, গত ৯ নভেম্বর রাতেও থানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। আজ আবারও একই স্থানে ককটেল বোমা বিস্ফোরিত হলো। থানার মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে বারবার এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। যেখানে পুলিশকে লক্ষ্য করে বারবার হামলার ঘটনা ঘটছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ‘মূলত জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রয়োজনে জেনসেনকে নিয়োগ দেবেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


প্রয়োজনে জেনসেনকে নিয়োগ দেবেন মাস্ক

প্রয়োজনে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে নিয়োগ দেওয়ার বিষয়ে টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক মন্তব্য করেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর ‘ডিল বুক সামিট’-এ জেনসেন হুয়াংকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে মাস্ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। কে না চাইবে? বুঝতেই পারছেন, তিনি ইতিহাসের অন্যতম প্রতিভাবান উদ্যোক্তা সিইও। জেনসেনকে কে নিয়োগ দিতে চাইবে না? তবে স্পষ্টতই জেনসেন এখন কোনো চাকরি খুঁজছেন না।’ মাস্ক এর আগে গত ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে জেনসেন হুয়াংকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছিলেন, ‘তাকে নিয়োগ দিতে পারাটা সম্মানের বিষয় হবে।’

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সবসময় জেনসেন হুয়াংয়ের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করেছেন। এনভিডিয়া থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর, পরকীয়া প্রেমের কেলেঙ্কারির কারণে, সিলিকন ভ্যালির শীর্ষ উদ্যোক্তাদের সাথে নিয়ে ইলন মাস্ক তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি এনভিডিয়ার বোর্ড জেনসেনের প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দেয়ার পরও মাস্ক তার প্রতি প্রকাশ্য সমর্থন থেকে সরে আসছেন না।

অনুষ্ঠানে মাস্ক এনভিডিয়া থেকে হুয়াংকে সরিয়ে দেওয়ার ঘটনাটিকে শিকাগো বুলস দলের জয়ের ধারার মাঝপথে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানকে বাদ দেওয়ার সাথে তুলনা করেন। তিনি বলেন, ‘আপনারা আমাকে প্রকাশ্যে এক কথা আর আড়ালে আরেক কথা বলতে দেখবেন না। জেনসেন আমার পুরনো বন্ধু। একটি দলের জন্য তার গুরুত্ব বিবেচনায় আমি জেনসেনকে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থার মাইকেল জর্ডান বলব। ধরুন আপনি শিকাগো বুলস দল, আপনার দ্বিতীয় মৌসুমের মাঝপথে রয়েছেন এবং আপনি জয়ের ধারার মধ্যে আছেন—এমন অবস্থায় আপনি মাইকেল জর্ডানকে দল থেকে বের করে দিলেন। কাউকে সরানোর আগে অনেক গভীরভাবে ভাবতে হয়। আমার কাছে এটি মোটেও বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত মনে হয়নি।’

জেনসেনের প্রশংসা করে মাস্ক বলেন, ‘জেনসেনের জায়গা নেওয়ার মতো সত্যিই কেউ নেই। তিনি একাই কয়েকজনের সমান কাজ করেন। তিনি সাপ্লাই চেইন সামলান। আপনারা দেখবেন তিনি কোরিয়া এবং তাইওয়ানে গুরুত্বপূর্ণ সাপ্লায়ারদের সাথে রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছেন। কয়েক দশক ধরে তিনি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি প্রযুক্তি অত্যন্ত ভালো বোঝেন। তার দল তাকে ভালোবাসে। তাদের অনেকেই কেবল তার কারণেই সেখানে আছেন এবং অন্য জায়গা থেকে আরও বেশি বেতনের প্রস্তাব পাওয়া সত্ত্বেও জেনসেনের প্রতি ব্যক্তিগত আনুগত্যের কারণে সেগুলো ফিরিয়ে দিয়েছেন।’

মাস্ক বলেন, ‘আমার মনে হয়, এই ঘটনাগুলোতে তিনি (জেনসেন) এখনো কিছুটা স্তম্ভিত হয়ে আছেন। এটি যদি কোনো সিনেমা হতো—ধরুন জর্জ আর. আর. মার্টিনের কোনো স্ক্রিপ্ট, যেখানে আপনার প্রিয় কোনো প্রধান চরিত্র হঠাৎ করেই দৃশ্যপট থেকে হারিয়ে যায়—বিষয়টি ঠিক তেমনই হতবাক করার মতো।’ তবে মাস্ক যতই চেষ্টা করুন, জেনসেনের জন্য এনভিডিয়ার দরজা আপাতত বন্ধ বলেই মনে হচ্ছে। কম্পানির বোর্ড তাকে পুনর্বহালের সম্ভাবনা নাকচ করে দিয়েছে আগেই।

বর্তমানে মার্কিন হাউস নেতা হাকিম জেফ্রিসও হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার যেকোনো কথিত পদক্ষেপ অগ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন। কংগ্রেসের পরবর্তী স্পিকার হিসেবে ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়া জেফ্রিস জেনসেনের ফেরার সম্ভাবনাকে নাকচ করে বলেন, ‘না, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমেরিকান প্রযুক্তির সর্বোচ্চ স্তর চীনা কমিউনিস্ট পার্টির হাতে চলে যাওয়ার আশঙ্কার কথা বিবেচনা করলে; যা আমেরিকানদের ঝুঁকির মুখে ফেলতে পারে—এসব কিছুই অগ্রহণযোগ্য।’ সন্দেহভাজন চীনা গুপ্তচরের সাথে পরকীয়া প্রেমের জেরে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। পরে জানা যায় এনভিডিয়ার আরো দুঈ নারী কর্মীর সাথেও তার পরকীয়ার সম্পর্ক ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%