০৭:৩১ পি.এম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার খবর সম্পূর্ণরূপে ‘গুজব’।
বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি একটি গুজব, যা সরকারের নজরে আসেনি। যে বিষয়টি সরকারের নজরে আসেনি, সে বিষয়ে বিবেচনার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: আলা হযরতের দর্শন সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে জরুরি: কনফারেন্সে বক্তাদের মতামত
গণমাধ্যমে আরো খবর বলছে, আগামী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সংবিধান অনুযায়ী জোরকদমে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুরো দেশ ব্যস্ত সময় পার করছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল মনোনয়ন জমা দেওয়া হবে এবং ২০ তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন।
এছাড়া ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে একটি প্রশ্নের জবাবে তিনি ভারতীয় হাইকমিশনারের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘দুই দেশের মধ্যে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো জটিল সমস্যা নেই। ভারতের প্রতিনিধি দল দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গেছে এবং বাংলাদেশ ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।’
বিশ্ব যুব দিবসের মূল অনুষ্ঠানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ সম্ভাবনা ও এর বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন