প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতে স্কুলবাসের চলাচলে বিধিনিষেধ আরোপের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা পরিবহন সংকটে পড়েছেন। বেশ কিছু স্কুলবাস হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি। এর ফলে কিছু পরীক্ষার স্থগিতাদেশ এবং শিক্ষা সফর ও অন্যান্য কার্যক্রম বাতিল করা হয়েছে। অভিভাবকরা বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত খরচের সম্মুখীন হচ্ছেন।
কুয়েত টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থী ও শ্রমিক পরিবহনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবহন লাইসেন্সের শর্ত লঙ্ঘনের কারণে বাস চলাচলের ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করেছে। কোনো পরিবহন কোম্পানি নির্দিষ্ট অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে শিক্ষার্থী বা শ্রমিক পরিবহন করতে পারবে না। এমনকি একটি কোম্পানির লাইসেন্সের আওতায় থাকা বাস অন্য কোম্পানির কাছে ভাড়া দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে এবং অবৈধভাবে বাস পরিচালনায় জড়িত প্রবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বুধবার হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। কিছু স্কুল পরীক্ষার এবং শিক্ষা সফরের কার্যক্রম স্থগিত করেছে। কোথাও কোথাও বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে।
জুলাইব আল-শুয়ুখ এলাকার একটি স্কুলের ছয় বছর বয়সী এক শিক্ষার্থী বাস না পাওয়ার কারণে স্কুলে যেতে পারেনি। অন্যদিকে, সালমিয়ার এক অভিভাবক জানান, মেয়ের পরীক্ষার দিন সকালে বাস বন্ধের খবর পেয়ে তাকে বিকল্প পরিবহনের জন্য ট্যাক্সি বা রাইড অ্যাপ ব্যবহার করতে হয়েছে। এতে তার অতিরিক্ত পাঁচ কুয়েতি দিনার খরচ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন