ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ: হুইপ দুলু


সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ: হুইপ দুলু

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরে বাংলাদেশ মন্দির কমিটি জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ‘আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশ জড়িয়ে আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় ধারণ করেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: সব ধর্মের মানুষের সমমর্যাদা নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ার্কার্স পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন রাণীশংকৈলের সাদেকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ওয়ার্কার্স পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন রাণীশংকৈলের সাদেকুল ইসলাম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকালে সাদেকুল ইসলাম বলেন, “আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”

উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আ. মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান এবং উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রোকন সদস্যরা।

সাদেকুল ইসলামের এই দল পরিবর্তনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ: জাতিসংঘ মিশনের কূটনীতিকের কর্মস্থল ত্যাগের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ: জাতিসংঘ মিশনের কূটনীতিকের কর্মস্থল ত্যাগের আবেদন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের (চার্জ দ্য অ্যাফেয়ার্স) দায়িত্ব প্রদান সংক্রান্ত জ্যেষ্ঠতা লঙ্ঘন ও পাশ কাটানোর অভিযোগ তুলে ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং কর্মস্থল ত্যাগের অনুমতি চেয়েছেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-১ এ কে এম ওয়াহিদুজ্জামান।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই আবেদন জানান। ঢাকা ও নিউইয়র্কের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে গ্রেড-১ মর্যাদার রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন যে, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-২ এবং গ্রেড-৩ মর্যাদার রাষ্ট্রদূত সঞ্চিতা হককে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করার সিদ্ধান্তে তিনি ‘গভীর পেশাগত উদ্বেগ’ বোধ করছেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, এমন সিদ্ধান্ত প্রচলিত সরকারি চাকরি বিধিমালার পরিপন্থি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বৃদ্ধিবিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের চীনের সাংহাই সফরের সময়সূচির সঙ্গে মিল রেখে ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নৈমিত্তিক ছুটি ও নিউইয়র্ক ত্যাগের অনুমতি চেয়েছেন ওয়াহিদুজ্জামান।

আবেদনে তিনি উল্লেখ করেন যে, ২০২৬ সালের ১৫ জুলাই জাতিসংঘ মিশনে যোগদানের পর থেকে তিনি উপ-স্থায়ী প্রতিনিধি-১ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে গত আগস্ট মাসে পূর্বসূরি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক ত্যাগ করার পর তিনি নিজেই ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি বা চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মিশনের নেতৃত্ব দিয়েছিলেন।

কিন্তু ১২ নভেম্বর স্থায়ী মিশন থেকে জারি করা এক কূটনৈতিক পত্রে (নোট ভারবাল) অন্যান্য দেশের মিশনগুলোকে জানানো হয় যে, আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে সঞ্চিতা হক চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদনপত্রের অনুলিপি জনপ্রশাসন উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন জ্যেষ্ঠ এই কূটনীতিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর ৫২ বছর পর নিজ দেশে ফিরলেন গুয়াতেমালার নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


মৃত্যুর ৫২ বছর পর নিজ দেশে ফিরলেন গুয়াতেমালার নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস

মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পর গুয়াতেমালার নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহাবশেষ তার নিজ দেশে ফিরেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেখকের শেষ ইচ্ছা পূরণ এবং দীর্ঘ নির্বাসনের অধ্যায় শেষ করতে তার দেহাবশেষ দেশটিতে পৌঁছেছে।

গুয়াতেমালার সরকার বিভিন্ন সময়ে আস্তুরিয়াসের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানালেও, তার বংশধরেরা এতদিন তাতে সম্মতি দেননি। তবে ২০২৪ সালে ক্ষমতায় আসা প্রগতিশীল প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালোর নেতৃত্বে তারা অবশেষে রাজি হন।

আস্তুরিয়াসের নাতি সানদিনো আস্তুরিয়াস রয়টার্সকে বলেন, “সবাই মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসকে পদকের মতো দেশে ফিরিয়ে আনতে চেয়েছে। আমরা সব সময়ই তাকে কারো রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছি।”

তিনি জানান, এবার সময়টি উপযুক্ত মনে হয়েছে। কারণ, আরেভালোর সংস্কারপন্থি সরকারের রাজনৈতিক আদর্শ আস্তুরিয়াসের নিজস্ব বিশ্বাসের সঙ্গে মিলে যায়।

গুয়াতেমালায় আরেভালোর নির্বাচনি বিজয় ছিল অপ্রত্যাশিত। তার এই বিজয় দেশটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘদিন ধরে রক্ষণশীল দলগুলোর প্রাধান্য থাকা রাজনৈতিক ব্যবস্থায় নতুন প্রগতিশীল আন্দোলনের পথ তৈরি হয়েছে।

সানদিনো আস্তুরিয়াস বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবারই উপযুক্ত সময়। দেশের জন্য এবং সমাজের জন্য গুয়াতেমালার সাহিত্যের অন্যতম মহান ব্যক্তিত্বকে তার মাতৃভূমিতে ফিরিয়ে আনা ঐতিহাসিক ন্যায়বিচারের একটি অংশ।”

মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস ১৮৯৯ সালে গুয়াতেমালা সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি মধ্য আমেরিকার একমাত্র সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

লেখালেখির পাশাপাশি তিনি মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে বামপন্থী সরকারপ্রধান জ্যাকোবো আরবেনজকে সমর্থন করায় তার নাগরিকত্ব কেড়ে নেয়া হয়। ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে এক অভ্যুত্থানের মাধ্যমে আরবেনজকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

আস্তুরিয়াসের সাহিত্যকর্মে মায়া ঐতিহ্যের সমৃদ্ধি, অভিনব সাহিত্যিক কৌশল এবং স্বৈরশাসন, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের গভীর সমালোচনা উঠে এসেছে। এ কারণে তিনি বিংশ শতাব্দীর লাতিন আমেরিকার সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে বিবেচিত হন।

জীবনের শেষ বছরগুলো তিনি স্পেনের মাদ্রিদে কাটান। ১৯৭৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে প্যারিসের পের লাশেজ সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। সেখানে সংগীতশিল্পী জিম মরিসন, লেখক অস্কার ওয়াইল্ড এবং সুরকার ফ্রেদেরিক শোপাঁর সমাধিও রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে তার দেহাবশেষ কবর থেকে তুলে দাহ করার পর ফরাসি কর্তৃপক্ষ দেহভস্ম পরিবারের কাছে হস্তান্তর করে। গুয়াতেমালার সংস্কৃতি মন্ত্রণালয় তাকে স্মরণে চার দিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছে।

আগাম রবিবার রাজধানী গুয়াতেমালা সিটির মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে তার দেহভস্ম স্থাপন করা হবে বলেও জানিয়েছে রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা

রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি, প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
‎
‎অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের এ অর্জনকে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিষ্ঠা এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল হিসেবে বিবেচনা করা হয়।
‎
‎এ সময় শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
‎
‎রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের কৃতিত্বকে সম্মান জানানো হয়। একই সঙ্গে আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%