০৬:২০ পি.এম
মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে কালকিনি সৈয়দ আবুল হোসেন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট ইউনিট। এ সময় BD Clean-এর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচির আওতায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসাধারণকে সচেতন করা, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে ট্রাকে আগুন, শহর বিদ্যুৎহীন
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবন নিশ্চিত করতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন