প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজশাহী মহানগরীতে আজ সকালে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধকল্পে একটি প্রচারাভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় বিডো (বিডো) এই প্রচারাভিযানের আয়োজন করে। এবারের মূল প্রতিপাদ্য ছিল, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুণ, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন এবং দায়মুক্তির অবসান ঘটান’।
প্রচারণার শুরুতে রাজশাহী বরেন্দ্র কলেজ প্রাঙ্গন থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি কুমারপাড়া মোড় হয়ে আলুপট্টি প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। এরপর গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরে কলেজ অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিডোর নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি এবং রাজশাহীর বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।
সভাটি সঞ্চালনা করেন বিডোর কর্মকর্তা সাইফুল ইসলাম।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের জন্য তিনটি সুপারিশ তুলে ধরা হয়, যথা: ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা প্রদান এবং দায়মুক্তির অবসান ঘটানো।
বক্তারা উল্লেখ করেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, একসাথে কাজ করলে সহিংসতা কমানো সম্ভব হবে।
এছাড়া সভায় বিডো’র অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের মানবাধিকার কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন