০১:৪৫ এম
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহতদের মধ্যে রয়েছেন কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, এবং পারকাসুন্দা গ্রামের জালাল, উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তবে এই ঘটনার হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
জানা যায়, রবিবার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড শুরু হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। নিহতরা জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। অনেক পরিবার এখনও তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছে।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
প্রবাসে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এই করুণ মৃত্যুতে স্পষ্টভাবে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে তাদের স্বজনদের মধ্যে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "আগুনের কারণে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন