ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং
রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউতের দাবি

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি


এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শিবিরে ফের একটি বড় ধরনের ফাটলের জল্পনার মধ্যেই বিস্ফোরক দাবি তুলেছেন দলের রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, সংসদ সদস্যদের কিনতে ১৫ কোটি রুপি করে আগাম দেওয়া হচ্ছে। এ ছাড়া, প্রাইভেট জেটের প্রলোভনও দেওয়া হচ্ছে বলেও সঞ্জয়ের দাবি।

সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে, সঞ্জয় বলেছেন, ‘মহারাষ্ট্রের সংসদ সদস্যদের কেনার জন্য প্রত্যেককে ১৫ কোটি রুপি করে অগ্রিম দেওয়া হচ্ছে। এ তথ্য অত্যন্ত মর্মান্তিক এবং জঘন্য।’

সঞ্জয় একই সঙ্গে প্রাইভেট জেট দেওয়ার অভিযোগও তুলেছেন। তবে তিনি দাবি করেছেন, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ঐক্যবদ্ধ রয়েছে। তার মতে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। কেবল তাই নয়, দলের ‘বিদ্রোহী’ এমপিদের পৃথক দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েও মন্তব্য করেন যে, বিদ্রোহী শিবির পর্যাপ্ত সংখ্যা পাবে না।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সঞ্জয় বলেন, ‘উদ্ধব ঠাকরেও প্রত্যেক এমপির জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি অর্থ দিয়ে এমপিদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে কিন্তু তারা সফল হবে না। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের একনিষ্ঠ অনুসারী।’

তবে উদ্ধব শিবিরে বিদ্রোহের জল্পনা অথবা গুজব উড়িয়ে দেননি সঞ্জয়। বুধবার সকালে তিনি অভিযোগ করেছেন, তাদের দলের দুই এমপিকে নান্দেড় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা বিমান পাঠানো হয়েছিল। বিদ্রোহী এমপিদের উদ্দেশে সঞ্জয় বলেন, ‘ওদের রিকশায় চড়ারও সামর্থ্য ছিল না। কিন্তু ঠাকরে নামটি তাদের ব্যক্তিগত বিমানে ভ্রমণের যোগ্য করে তুলেছে।’

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইরানে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় যুক্তরাষ্ট্রের’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


‘ইরানে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় যুক্তরাষ্ট্রের’

ফরেন পলিসিতে লেখা এক নিবন্ধে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের চেয়েও গুরুতর কৌশলগত ধাক্কা।

তার মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মূল স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্বমঞ্চে ওয়াশিংটনের অবস্থান দুর্বল করে দিয়েছে।

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান।

তিনি বলেন, এই সংঘাতের পরিণতি ভিয়েতনামের চেয়েও বেশি গুরুতর হতে পারে।

এই সংঘাতকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা একটি ‘পছন্দের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে মাসগ্রেভ বলেন, এটি একটি রাজনৈতিক ও সামরিক বিপর্যয়ে গিয়ে শেষ হয়েছে।

নিবন্ধতে বলা হয়, এই যুদ্ধের পরিণতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, যা আগামী বছরগুলোতে আমেরিকান শক্তি ও নেতৃত্বের ধারণাকে রূপ দেবে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি ও কৃষক কার্ড তুলে দেবে সরকার। বিএনপির রাজনীতিই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

বুধবার দুপুর ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা এই বাজেটকে গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। যারা সংসদে ও সংসদের বাইরে এই বাজেটের বিরোধিতা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এর আগে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী, এরপর মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও সরকার প্রতিশ্রুতি থেকে এখনো দূরে: রাশেদা কে. চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও সরকার প্রতিশ্রুতি থেকে এখনো দূরে: রাশেদা কে. চৌধুরী

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেছেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও সরকার নির্বাচনি প্রতিশ্রুতি থেকে এখনো অনেক দূরে।

তিনি বলেন, শুধু বরাদ্দ দিলেই হবে না, সঠিক সময়ে অর্থ ছাড় এবং অর্থ ব্যয়ে সুশাসন প্রয়োজন।

আজ বুধবার দুপুরে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও নতুন করে প্রাথমিকের শিক্ষার্থীদের ওপর পরীক্ষার ফি চাপানোর কথা বলছে।

এটা বিনা মূল্যের শিক্ষা আইনের সঙ্গে সাংঘর্ষিক।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদত হোসেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির জন্য যেন অপেক্ষা করছিল আরেকটি বিশেষ দিন। বয়স নিয়ে যেসব প্রশ্ন মাঝে মাঝে উঠেছে, সেগুলোর জবাব তিনি দিলেন নিজস্ব ভাষায়—গোল করে।

ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের মাঠে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হয় মেসির নেতৃত্বে। ম্যাচের শুরুতেই তিনি নিজের উপস্থিতির জানান দেন। পঞ্চম মিনিটে দূরপাল্লার একটি শট গোলের সম্ভাবনা উঁকি দেয়, তবে ভাগ্য তখন সঙ্গ দেয়নি। এরপর ১২ মিনিটে একটি শট জালে পাঠানোর চেষ্টা করলেও অফসাইডের কারণে গোল পাওয়া যায়নি।

তবে মেসিকে অপেক্ষা করতে হয়নি খুব বেশিক্ষণ। ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে মেসির শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষকের হাত ছোঁয়ার পর জালে জড়িয়ে যায়। সেই গোলের মাধ্যমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে যায়। পরে ৬০ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল করে দলটির জয়কে আরও নিশ্চিত করেন। আবার শেষে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সৌভাগ্যও তাঁর হয়।

এই ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম উপস্থিতি। একই সঙ্গে তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে মাঠে নামার অনন্য রেকর্ডও গড়েন। বিশ্বকাপের সেই ঐতিহাসিক উপস্থিতিকে যেন আরও স্মরণীয় করে তুললেন গোল করে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬। ফলে, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি মিরোস্লাভ ক্লোজারের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে উঠে এসেছেন।

এর আগে ২০০৬ সালে বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে গোল এটিই ছিল মেসির প্রথম। সে সময় তারিখ ছিল ১৬ জুন, আর তাঁর বয়স ছিল ১৮ বছর। ওই দিন তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সি হিসেবে একটি গোল করেছিলেন। আজকের তারিখও আবার ১৬ জুন, ২০২৬ (যদিও বাংলাদেশ সময় ১৭ জুন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%