ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ঈদে মিলাদুন্নবীতে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল


ঈদে মিলাদুন্নবীতে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জসনে জুলুস ও মিলাদ মাহফিল করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখা। 

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দেশটির হাংতুয়ায় আল হুমায়ারা রেস্তোরাঁর হলে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আল আযহারী। গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দিনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার উপদেষ্টা লেখক-সাংবাদিক রফিক আহমদ খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান নাগরিক পাকিস্তানি কমিউনিটি নেতা মোহাম্মদ জামিল হামিদ, সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার পোস্টডক্টরাল রিসার্চ ফেলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নূর আলম, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এর উপদেষ্টা ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, মার্শাল পাভেল, ব্যবসায়ী আতিক হাসান, আজিজুল হক, মোহাম্মদ জামাল হোসেন ইব্রাহীম টিপু, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিন ও পিএইচডি গবেষক মুফতি এনামুল হক ফরিদী। 

আরও পড়ুন: বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসওএম এর সভাপতি আসাদুল্লাহ গালিব রাব্বি, বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) এর উপদেষ্টা আশিবুর হাসনাত সাদী, মোহাম্মদ জাকারিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার মোহাম্মদ হারুন চৌধুরী, নঈম উদ্দিন সুমন, ফেরদৌস আলম, গোলাম মোস্তফা, টুকু সরদার, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোরশেদুল আলম, জুনাঈদ আজিজ, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ , মোহাম্মদ মানিক, সৈয়দ আলী আকবর, মোস্তাক আল আমিন, নাজিম উদ্দীন, জাকির হোসেন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ সোহেল উদ্দিন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ওয়াহিদ, তানভীর আহমেদ, মোহাম্মদ ইছমাঈল, মোহাম্মদ ইরফান, সাইফুল ইসলাম, তারেক প্রমুখ। 

মিলাদ মাহফিলের আগে মঙ্গলবার সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। জুলুসটি পেট্রোনাস টু ইন টাওয়ার থেকে শুরু হয়ে মালয়েশিয়ার জাতীয় মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। মাওলানা মোস্তফা রাহিম আযহারীর নেতৃত্বে জশনে জুলুসে শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


ফেনীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত ফেনী জেলা কমিটির উদ্যোগে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাউছিয়া কমিটি ফেনী জেলার উপদেষ্টা নুর নবী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ কাজী নুর আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মহি উদ্দিন ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহ পাটোয়ারী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন চৌধুরী সবুজ, মাওলানা জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সদস্যসচিব হেলাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল হক বুলবুল ও সদস্য সিরাজ উল্লাহ। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলার গাউছিয়া কমিটির বিপুল সংখ্যক সদস্য এতে অংশ নেন।

আলোচনা সভা শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস (র‍্যালি) বের করা হয়। র‍্যালিটি শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর ও বড় মসজিদ সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে ফেনী তাকিয়া মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার আয়োজনে ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানমালা শেষ হয় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় খুলছে কোরিয়ার ভিসা সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ঢাকায় খুলছে কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসি চালুর পর সাধারণ ভিসার আবেদন গ্রহণ ও পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুধু এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট পাসপোর্ট বিতরণ আগের মতোই সরাসরি দূতাবাসে হবে।

নতুন ব্যবস্থায় কেভিএসির মাধ্যমে ভিসার আবেদন করতে আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তারিখ ও পদ্ধতিসহ বিস্তারিত তথ্য আগামীকাল ২৭ আগস্ট (বৃহস্পতিবার) আলাদা বিজ্ঞপ্তিতে জানাবে দূতাবাস। তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-সংক্রান্ত সেবা আগের মতোই দূতাবাস থেকে দেওয়া হবে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসির আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, ভিসা আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পৃথকভাবে জানানো হবে। 

ভিসা আবেদনকারীদের এসব বিষয়ে দূতাবাসের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করে সর্বশেষ তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইমিংপুলে পূজা চেরীর সঙ্গে রহস্যময় পুরুষ, তুঙ্গে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


সুইমিংপুলে পূজা চেরীর সঙ্গে রহস্যময় পুরুষ, তুঙ্গে জল্পনা

পূজা চেরী ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

এই অভিনেত্রী সুইমিংপুলে এক রহস্যময় পুরুষের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন, যা ভক্তদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফেসবুকে ছবিটি শেয়ার করেন পূজা। ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলে সেই রহস্যময় পুরুষকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছেন পূজা। যদিও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাননি তিনি।

 

ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘দুই আত্মা, এক নীরব মুহূর্ত।’ এই ক্যাপশন প্রকাশের পর থেকেই অনুসারীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, পূজার সঙ্গে থাকা ওই ব্যক্তি কে? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তিনিই কি অভিনেত্রীর হবু স্বামী? তাহলে কি ধীরে ধীরে নিজের জীবনসঙ্গীকে প্রকাশ্যে আনছেন পূজা?

তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় কিংবা তাঁর সঙ্গে পূজা চেরির সম্পর্ক সম্পর্কে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা ও জল্পনাকে আপাতত অনুমান হিসেবেই দেখা হচ্ছে।

 

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেছে। যদিও অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে স্পষ্ট বক্তব্য রেখেছিলেন তিনি।

পূজা বলেছিলেন, ‘আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাবো।

 

লুকানোর কিছু নেই।’

এবার সুইমিংপুলের রহস্যময় ছবিটি সেই পুরোনো আলোচনাকেই যেন নতুন করে উসকে দিল।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নায়িকা হিসেবে পূজা চেরী আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূরজাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতারাতি ‘বৈপ্লবিক পরিবর্তন’ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


রাতারাতি ‘বৈপ্লবিক পরিবর্তন’ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারব। ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে।

বুধবার (২৬ আগস্ট) সকালে ঢাকায় বিএনপি আয়োজিত ঈদে মিলাদুন্নবীর (সা.) আলোচনা সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক মাসগুলো দেশে একের পর একে খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা চলছে। রংপুরে এক শিক্ষক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত সমালোচনার জন্ম দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের যেমন জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তেমনি তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।

‘দুষ্টের দমন সৃষ্টের পালননীতি’ অনুসরণের কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এ দায়িত্ব নেয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী গ্রেপ্তার করতে পারে নাই বা বিচারের উদ্যোগ নেয় নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%